দোলে ছুটির মরশুমে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে জেনে নিন ট্রেনের এই বিজ্ঞপ্তি। ফের বাতিল একাধিক লোকাল ট্রেন। রবিবার হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, “হাওড়া-বর্ধমান শাখার বর্ধমান স্টেশন চত্বরে ডাউন মেন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেজন্য রবিবার হাওড়া-বর্ধমান শাখা এবং শিয়ালদা-বর্ধমান শাখায় ১৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে।”
বর্ধমান থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে (মেন লাইন)?
বাতিল হয়েছে সকাল ১১ টা ২২ মিনিটের ৩৭৮৩৪ বর্ধমান-হাওড়া লোকাল, যেটি বর্ধমান জংশন থেকে ছাড়ে। বাতিল হয়েছে দুপুর ১ টা ৪০ মিনিটের ৩৭৮৩৮ বর্ধমান-হাওড়া লোকাল, বর্ধমান জংশন থেকে ছাড়ে। বাতিল হয়েছে দুপুর ৩ টে ১৫ মিনিটের ৩৭৮৪০ বর্ধমান-হাওড়া লোকাল ও দুপুর ২ টো ৪৫ মিনিটের ৩১১৫২ বর্ধমান-শিয়ালদা লোকাল।
বর্ধমান থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে (কর্ড লাইন)?
বাতিল হয়েছে সকাল ১১ টা ৪৮ মিনিটের ৩৬৮৩৮ বর্ধমান-হাওড়া লোকাল যা বর্ধমান জংশন থেকে ছাড়ে। বাতিল দুপুর ১ টা ৫ মিনিটের ৩৬৮৪০ বর্ধমান-হাওড়া লোকাল। বাতিল দুপুর ২ টো ২০ মিনিটের ৩৬৮৪২ বর্ধমান-হাওড়া লোকাল।
শিয়ালদা থেকে কোন ট্রেন বাতিল থাকবে?
বাতিল সকাল ১০ টা ১৫ মিনিটের ৩১১৫১ শিয়ালদা-বর্ধমান লোকাল।
হাওড়া থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে (মেন লাইন)?
বাতিল হয়েছে সকাল ১১ টা ২৫ মিনিটের ৩৭৮২৭ হাওড়া-বর্ধমান লোকাল। দুপুর ২ টো ২০ মিনিটের ৩৭৮৩১ হাওড়া-বর্ধমান লোকাল বাতিল। দুপুর ২ টো ৫৫ মিনিটের ৩৭৮৩৫ হাওড়া-বর্ধমান গ্যালপিং লোকালও বাতিল করা হয়েছে।
হাওড়া থেকে কোন কোন ট্রেন বাতিল থাকবে (কর্ড লাইন)?
বাতিল হয়েছে সকাল ১০ টা ১৭ মিনিটের ৩৬৮২৩ হাওড়া-বর্ধমান লোকাল। বাতিল করা হয়েছে বেলা ১২ টা ৫ মিনিটের ৩৬৮২৭ হাওড়া-বর্ধমান লোকাল। বাতিল দুপুর ২ টো ৪৫ মিনিটের ৩৬৮৩১ হাওড়া-বর্ধমান লোকাল।






