যাত্রীদের জন্য বড় দুঃসংবাদ! ১১ দিন হাওড়া শাখায় বাতিল একাধিক লোকাল, ভোগান্তি চরমে উঠবে নিত্যযাত্রীদের

ফের ভোগান্তি পোহাতে হবে নিত্যযাত্রীদের। প্রায় ১১ দিন বাতিল থাকবে হাওড়া-বর্ধমান শাখার একাধিক লোকাল ট্রেন। মেন ও কড, উভয় লাইনের লোকালই বাতিল করা হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। কোন কোন ট্রেন বাতিল থাকবে, দেখে নিন একনজরে-

শক্তিগড়ে লাইনে কাজ চলবে। সেই কারণে আগামী ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় (কর্ড এবং মেন লাইন) দৈনিক তিন জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের মধ্যে দু’জোড়া কর্ড লাইনের। এক জোড়া লোকাল ট্রেন মেন লাইনের। কোনও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়নি বা যাত্রাপথ সংক্ষিপ্ত করেনি পূর্ব রেল।

পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নন-ইন্টারলকিং সংক্রান্ত কাজের পর আরও কিছু কাজ থাকে। সেই কারণেই ২২ অক্টোবর পর্যন্ত হাওড়া-বর্ধমান শাখায় শক্তিগড়ে চার ঘণ্টা ট্র্যাফিক ব্লক (সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত) থাকবে। সেজন্য কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

জানা গিয়েছে, হাওড়া থেকে ৩৬৮২৩ (কর্ড লাইন), ৩৭৮২৫ (মেন লাইন) এবং ৩৬৮২৫ (কর্ড লাইন) বর্ধমান লোকাল বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে আগামী ২২শে অক্টোবর পর্যন্ত ওই তিনটি ট্রেন বাতিল থাকবে।

বর্ধমান থেকে কোন কোন লোকাল ট্রেন চলবে না দেখে নেওয়া যাক-

জানা গিয়েছে, ৩৭৮২৬ (মেন লাইন), ৩৬৮৩৮ (কর্ড লাইন) এবং ৩৬৮৪০ (কর্ড লাইন) বর্ধমান-হাওড়া বাতিল থাকবে। আগামী ২২শে অক্টোবর (শনিবার) পর্যন্ত ওই তিনটি ট্রেন চলবে না। সূত্রের খবর, শনিবারের পর থেকে পরিষেবা স্বাভাবিক হবে।

এমনিতেই গত ২০শে আগস্ট থেকে ৩রা সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া ডিভিশনের রসুলপুর-শক্তিগড় শাখায় তৃতীয় লাইনের কাজের জন্য অনেক লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। হাওড়া-বর্ধমান শাখার মেন ও কড লাইনেও একাধিক ট্রেন চলেনি সেই সময়।

RELATED Articles