মাসের শুরুতেই দুঃসংবাদ! গোটা মার্চ মাসে জুড়ে হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল, ভোগান্তি বাড়বে নিত্যযাত্রীদের

রেললাইনের মেরামতির কাজ চলবে। সেই কারণে গোটা এক মাস ধরেই হাওড়া শাখার লিলুয়া-বর্ধমান লাইনে ১৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে জানাল রেল কর্তৃপক্ষ। এর জেরে নিত্যযাত্রীদের ভোগান্তি যে চরমে উঠবে, তা বলাই বাহুল্য।

পূর্ব রেলের তরফে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে লিলুয়া-বর্ধমান লাইনে হাইস্পিড ট্রেন চলাচলের জন্য সংস্কার করা হবে রেল লাইন। এই কাজ করতে বেশ অনেকটা সময় লাগবে। আর সেই কারণে গোটা মার্চ মাস অর্থাৎ ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত লিলুয়া-বর্ধমান লাইনে ১৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

শুধু লিলুয়া-বর্ধমানই নয়, মালদহ লাইনেও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর। কিছু কিছু ট্রেন দেরিতে চলবে বলেও জানিয়েছে রেল। মোট কথা, এই একমাস ধরে একাধিক লোকাল বাতিলের জেরে যাত্রীদের ভোগান্তি হবে। এই কারণে রেল কর্তৃপক্ষের তরফে যাত্রীদের অনুরোধ জানানো হয়েছে যাতে তারা হাতে সময় নিয়ে বাইরে বের হন।

লিলুয়া-বর্ধমান শাখায় যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

হাওড়া থেকে যে ট্রেনগুলি বাতিল হয়েছে সেগুলি হল- ৩৭৬১১, ৩৭৮১৫, ৩৭৩৪৩, ৩৬০৭১, ৩৭০১১, ৩৬৮২৫ এবং ৩৬০৮৫

বর্ধমান থেকে বাতিল ট্রেনের নম্বরগুলি হল- ৩৭৮৩৪ ও ৩৭৮৪০

পাণ্ডুয়া থেকে যেসমস্ত ট্রেন বাতিল হয়েছে, সেগুলি হল- ৩৭৬১৪

তারকেশ্বর থেকে বাতিল ট্রেনগুলি হল- ৩৭৩৫৪

শ্রীরামপুর থেকে যে ট্রেন বাতিল হয়েছে সেটি হল-৩৭০১২

মশাগ্রাম থেকে বাতিল ট্রেনের নম্বর- ৩৬০৮৬

RELATED Articles