ভোগান্তির শেষ থাকবে না নিত্যযাত্রীদের, ১৫ দিন হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল, দেখে নিন তালিকা

লোকাল ট্রেন বাতিল হওয়া এখন যেন এক দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। আগামী ১৫ দিন নানান ধরণের কাজের জেরে হাওড়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। ৭ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে অনেক লোকাল। আর এর জেরে যে অফিসযাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়বেন, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

রেল সূত্রে জানানো হয়েছে, হাওড়ার ১৫ নম্বর প্ল্যাটফর্মে ট্র্যাক মেরামত করার কাজ হবে। এছাড়াও পাওয়ার ব্লক, সিগন্যাল, ওভারহেড বৈদ্যুতিকরণ ব্যবস্থা-সহ রেলের পরিকাঠামোগত যদি কোনও ভুলত্রুটি থেকে থাকে, তাহলে তা খুঁজে ঠিক করা হবে। আর সেই কারণেই  হাওড়ার দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন।

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল-

  • সাতটি আপ পাঁশকুড়া লোকাল: ৩৮৪২১, ৩৮৪২৫, ৩৮৪৩৫, ৩৮৪৪১, ৩৮৩১৭, ৩৮৪৪৯, ৩৮৪৫১
  • আপ মেচেদা লোকাল:  ৩৮৩০৩
  • দু’টি মেচেদা-হাওড়া লোকাল:  ৩৮৩০৮, ৩৮৩১২
  • চারটি পাঁশকুড়া-হাওড়া লোকাল: ৩৮৪৩৬, ৩৮৪৪০, ৩৮৪৫০, ৩৮৪৫৬

যে ট্রেনগুলির রুট বদল হয়েছে, সেগুলি হল-  

  • মেচেদা-হাওড়া লোকাল: ৩৮৩০৬
  • পাঁশকুড়া-হাওড়া লোকাল: ৩৮৪০৮, ৩৮৪১২, ৩৮৪১৪, ৩৮৪১৮,
  • ৩৮৪২২
  • উলুবেড়িয়া-হাওড়া লোকাল: ৩৮১০৪
  • মেদিনীপুর-হাওড়া: ৩৮৮০৮
  • ঘাটশিলা-হাওড়া মেমু এক্সপ্রেস (১৮০৩৪) সাঁতরাগাছি অবধি চলবে।

এর পাশাপাশি কিছু ট্রেন আবার ছাড়বে সাঁতরাগাছি স্টেশন থেকে  সেই ট্রেনগুলি হল- হাওড়া-উলুবেড়িয়া লোকাল (৩৮১০৩, ৩৮১০৫) ও হাওড়া-পাঁশকুড়া লোকাল (৩৮৪০৩, ৩৮৪০৯, ৩৮৪১৭)

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles