‘অনেক মেয়ে নিখোঁজ, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ওদের…’, বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনায় এবার সরব ওপার বাংলার মুসলিম সম্প্রদায়ের একাংশও

বাংলাদেশে দিনের পর দিন বেড়েই চলেছে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা। হিন্দুদের উপর অত্যাচার, তাদের ঘরবাড়ি পোড়ানো, মন্দিরে হামলা এমন ঘটনায় গোটা বিশ্ব কড়া বার্তা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারকে। এবার হিন্দুদের উপর এমন নির্যাতনের বিরুদ্ধে সরব হলেন বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের একাংশ।    

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বলেছেন, “আমরা একই পরিবারের মানুষ। আর এক পরিবারের মানুষ হিসাবে আমাদের সামগ্রিক দায়িত্ব যেনও আমরা পালন করতে পারি। যে যার দায়িত্ব যেনও পালন করতে পারি। সেখানে পথ্যটা মূখ্য বিষয় এবং প্রতিকারও। একটা হল পথ্য, আরেকটা হল প্রতিকার”।

যদিও ইউনুসের মুখ ও মুখোশ আলাদা হয়ে গিয়েছে। মুখে তিনি শান্তির বুলি আওড়ালেও বাস্তবে যে হিন্দুদের নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ, তা স্পষ্ট। বেছে বেছে হিন্দুদের উপরই হামলা করছে কট্টরপন্থী মৌলবাদীরা, বেছে মন্দিরগুলিই ভাঙচুর করা হচ্ছে। ইউনুস সরকার ও কট্টরপন্থী মৌলবাদের বিরুদ্ধে এবার সরব বাংলাদেশেরর মুসলিমদের একাংশও।   

বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন জিতু মিয়াঁ। তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জানান, লুঠপাট, অত্যাচার, অগ্নিসংযোগ, ভাঙচুর এসব ঘটনা ৫ আগস্টের পর থেকে শুরু হয়েছে। হিন্দুদের উপর হামলা চলছে। আবার বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে চিকিৎসা করাতে আসে মহম্মদ ফিরোজ দীর্ঘ কয়েক মাস ধরে চলতে থাকা এই পরিস্থিতির জেরে ভীত। তিনি বলেন, “অল্প দিনের জন্য এসেছি। এই যে বাংলাদেশে ফিরে যাব, আমার কোনও সিকিউরিটি নেই”। 

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ত্রস্ত একদা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা অমরনাথ দত্ত। বর্তমানে তিনি পরিবার নিয়ে কলকাতায় থাকলেও, তাঁর আত্মীয়স্বজনরা থাকেন বাংলাদেশেই। তাদের মুখ থেকেই নির্যাতনের ঘটনা শুনে তিনি ভীত। বলেন, “মহিলারা শাখা সিঁদুর পরে বেরোতে পারছে না। হিন্দু বুঝে গেলে সমস্যা। প্রচুর মেয়ে নিখোঁজ। বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। মৌলবাদীরা বাড়ি বাড়ি হামলা করছে। রাত্রিবেলা অত্যাচার করছে। চাকরি করলে ছাড়তে হবে। নাহলে ধর্মান্তরণ করতে হবে। তালিবানি কায়দায় করা হচ্ছে”।

আরও পড়ুনঃ বজায় থাকল রুটিন! শনি-রবিবার ফের বাতিল একগুচ্ছ লোকাল, কোনও কাজে বেরনোর আগে জেনে নিন বাতিলের তালিকা 

বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার এমন অত্যাচারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের বিশিষ্ট মুসলিম নাগরিকরা চিঠি দিয়েছেন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে। চিঠিতে তারা লিখেছেন, “বাংলাদেশে যা হচ্ছে, তা ইসলামের নীতি এবং হজরত মহম্মদের দেখানো পথের পরিপন্থী। আমরা আশা করি, বাংলাদেশের সরকার এ নিয়ে কড়া ব্য়বস্থা নেবে এবং হিন্দু-সহ সংখ্য়ালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে”। সিটিজেন্স ফর ফ্রেটারনিটি-র তরফে লেখা এই প্রাক্তন মুখ্য় নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি, দিল্লির প্রাক্তন লেফটেন্য়ান্ট গভর্নর নাজিব জং, আলিগড় মুসলিম বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন উপাচার্য জামিরউদ্দিন শাহ, প্রাক্তন সাংসদ শাহিদ সিদ্দিকি-সহ অনেকেই সাক্ষর করেছেন।

RELATED Articles