ফের দুঃসংবাদ! সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় বাতিল একগুছ লোকাল, বড়দিনে ভোগান্তি বাড়বে যাত্রীদের

কয়েকমাস ধরেই হাওড়া ও শিয়ালদহের নানান শাখায় কাজ চলার জন্য দফায় দফায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এবার ফের ২৪ ও ২৫ তারিখ অর্থাৎ শনি ও রবিবারও বেশ কিছু লোকাল বাতিল করার খবর জানাল রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ থেকে রাণাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, কল্যাণী সীমান্ত পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

রেলসূত্রের খবর, শনি ও রবিবার নৈহাটি ও রাণাঘাটের মধ্যে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণেই একাধিক লোকাল বাতিল করা হয়েছে। অন্যদিকে, ২৫শে ডিসেম্বর বড়দিনের কারণে এমনিই ট্রেনে ভিড় থাকার কথা। কিন্তু একাধিক লোকাল বাতিল হওয়ার জেরে যে ওইদিন যাত্রীদের দুর্ভোগ বাড়বে, তা বলাই বাহুল্য।

শনিবার যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

  • আপ ৩১৮৪৩ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল
  • ডাউন ৩১৮৩৮ কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল
  • আপ ৩১৯২৯ শিয়ালদা-গেদে লোকাল
  • ডাউন গেদে-শিয়ালদা লোকাল
  • আপ ৩১৫৩৯ শিয়ালদহ – শান্তিপুর লোকাল
  • ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকাল
  • আপ ৩১৬২৯, ৩১৬৩১ শিয়ালদা – রানাঘাট লোকাল
  • ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল
  • আপ কল্যাণী সিমন্ত – নৈহাটি লোকাল

রবিবার যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-

  • আপ ৩১৮১১, ৩১৮১৫ শিয়ালদা – কৃষ্ণনগর লোকাল
  • ডাউন ৩১৮১২, ৩১৮১৬ কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল
  • আপ ৩১৫১১, ৩১৫১৩ শিয়ালদা – শান্তিপুর লোকাল
  • ডাউন ৩১৫১২, ৩১৫১৬ শান্তিপুর-শিয়ালদা লোকাল
  • আপ ৩১৬১১, ৩১৬১৫ শিয়ালদা – রানাঘাট লোকাল
  • ডাউন ৩১৬১৪, ৩১৬১৬ রানাঘাট-শিয়ালদা লোকাল
  • আপ ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৫ শিয়ালদা-কল্যাণী সীমান্তলোকাল 
  • ডাউন ৩১৩১৪, ৩১৩১৬, ৩১৩১৮ কল্যানী সীমান্ত-শিয়ালদা লোকাল
  • আপ ৩১১৯১ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল

নৈহাটি-রাণাঘাটের মধ্যে চলা ১৫২টি লোকাল ট্রেনের মধ্যে আপ/ডাউন মিলিয়ে ৩৪টি ট্রেন বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি কিছু ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হয়েছে। কিছু দূরপাল্লার ট্রেনও ঘুরপথে চলবে বলে জানা গিয়েছে।

RELATED Articles