এক-দুদিন নয়, পরপর তিনদিন বাতিল একাধিক লোকাল। হাওড়া শাখার ব্যান্ডেল-শক্তিগড় লাইনে আদিসপ্তগ্রামের কাছে ১২ নম্বর লেভেল ক্রসিংয়ে ওভারব্রিজ তৈরি হবে। সেই কারণে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। বেশ কিছু দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও বদল হয়েছে বলে খবর।
রবিবার যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-
- হাওড়া থেকে বাতিল ৪টি ট্রেন
- বর্ধমান, ব্যান্ডেল, নৈহাটি থেকে ২টি করে ট্রেন বাতিল
- ডানকুনি, শিয়ালদহ থেকে ১টি করে ট্রেন এবং
- কাটোয়া-তারকেশ্বর থেকে ২টি করে ট্রেন বাতিল
১৮ তারিখ যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল-
- হাওড়া থেকে যে ট্রেন বাতিল তার নম্বর হল ০৩০৫১
- ব্যান্ডেল থেকে যে ট্রেন বাতিল তার নম্বর হল ৩৭৭৮১
- বর্ধমান থেকে যে ট্রেনগুলি বাতিল সেগুলির নম্বর হল ৩৭৭৮২ ও ৩৭৮১২
যে সব ট্রেনের সূচি বদল হয়েছে, সেগুলি হল –
- ৩৭৩২৮ ট্রেনটি ১১.১৫ এর বদলে ১১.৩০এ ছাড়বে
- ১২৩৪৮ ট্রেনটি রামপুরহাট থেকে বিকেল ৪.৪০এর বদলে ৫.১০এ ছাড়বে
- ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস ১ ঘণ্টা দেরিতে চলবে
- ১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস ৪৫ মিনিট দেরিতে চলবে
- ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে চলবে
- ০৩০৯৬ আজিমগঞ্জ-কাটোয়া MEMU স্পেশাল ৩০ মিনিট দেরিতে চলবে
প্রসঙ্গত, বিগত বেশ কিছু মাস ধরেই কখনও রক্ষণাবেক্ষণ, তো কখনও আবার ওভারহেডের কাজের জন্য সপ্তাহান্তে বাতিল হয়েছে একগুচ্ছ লোকাল ট্রেন। রেলের দাবী, যাত্রী পরিষেবার সুবিধার জন্যই হাওড়া-বর্ধমান লাইনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হবে। রেলকর্তাদের দাবী, এই লাইনে নিয়মিত ট্রেন বিলম্বের যে অভিযোগ ওঠে, এই কাজ শেষ হলে সেই সমস্যার সুরাহা হবে। এছাড়া বাড়বে যাত্রীদের সুরক্ষাও। তবে সোমবার পর্যন্ত একাধিক লোকাল বাতিলের জেরে যে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে, তা বেশ স্পষ্ট। এর জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফে।





