কেকে- মৃত্যুর জেরে যেন কলকাতার বুকে চিরতরে এক ক্ষত তৈরি হয়ে গেল। কেকে-র আকস্মিক মৃত্যুতে কলকাতার গুরুদাস কলেজের দিকে আঙুল উঠেছে। বিশৃঙ্খলা থেকে শুরু করে অবহেলা, এর জেরে কলেজের অনুষ্ঠানের নিয়ম রাতারতি পাল্টে গিয়েছে।
আর এরই মধ্যে খবর এল যে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের অনুষ্ঠান বাতিল হচ্ছে। কেকে-র ঘটনার জেরে মুম্বইয়ের শিল্পীরা কলকাতার কলেজের অনুষ্ঠানে পারফর্ম করতে আসতে চান না বলে শোনা যাচ্ছে। এর জেরে আপাতত বন্ধ সুরেন্দ্রনাথ কলেজের অনুষ্ঠান। এই নিয়ে নতুন করে এক বিতর্কের সৃষ্টি হয়েছে।
আগামী ৭ ও ৮ই জুন হওয়ার কথা ছিল সুরেন্দ্রনাথ কলেজের ফেস্ট। সেই কারণে কলেজের তরফে বুক করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। অতিথি হিসাবে এই অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল মুম্বইয়ের শিল্পী সুনিধি চৌহান ও জুবন নটিয়ালের। কিন্তু গুরুদাস কলেজের অনুষ্ঠানে নজরুল মঞ্চে পারফর্ম করার কিছুক্ষণের মধ্যেই কেকে-র আকস্মিক মৃত্যুতে নাম জড়িয়ে পড়েছে অনুষ্ঠানের উদ্যোক্তাদের।
সেদিন হলে এসি কাজ না করা, নির্দিষ্ট আসনের সংখ্যার প্রায় তিনগুণ দর্শককে ঢুকিয়ে দেওয়া, চরম বিশৃঙ্খলার জেরে দমবন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হওয়া আর তারকা অতিথির সুবিধা-অসুবিধার খেয়াল না রাখা, সবকিছুর জেরে কাঠগড়ায় অনুষ্ঠান উদ্যোক্তারা। এই কারণে মনে করা হচ্ছিল যে মুম্বইয়ের প্রথম সারির শিল্পীরা এমন ঘটনার পর হয়ত কলকাতায় পারফর্ম করতে আসতে চাইবেন না। আর সেই আশঙ্কাই এবার সত্যি হল। সুরেন্দ্রনাথ কলেজ ফেস্টে পারফর্ম করতে না করে দিলেন সুনিধি চৌহান-জুবিন নটিয়ালরা।
তবে কেকে-র মৃত্যুর কারণই কী শিল্পীরা সুরেন্দ্রনাথ কলেজের অনুষ্ঠান বাতিল করলেন? সেই কারণেই কী তাহলে কলেজের ফেস্টই বাতিল হল? এই প্রসঙ্গে কর্তৃপক্ষ জানায় যে প্রথমত অনুষ্ঠানটি বাতিল হয়নি শুধু তারিখটি পিছিয়ে গিয়েছে। দ্বিতীয়ত, কলেজের তরফে মুম্বইয়ের শিল্পীদের আসার প্রস্তাব খারিজ করার খবরটি সম্পূর্ণ অস্বীকার করা হয়। বরং জানানো হয়, অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হওয়ায় স্বাভাবিকভাবেই আসছেন না মুম্বইয়ের এই ব্যস্ত শিল্পীরা।
এই বিষয়ে কলেজের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে কিছু সরকারি অনুষ্ঠান চলে আসায় কলেজের বুকিং পিছিয়ে দেওয়া হয়। সুনিধি চৌহান ও জুবিন নটিওয়ালের আবারও ওই কলেজের অনুষ্ঠানে পারফর্ম করার প্রশ্ন উঠলে কলেজের তরফে সরাসরি জানানো হয় যে বর্তমানে নতুন সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষা দফতরের অনুমতিসাপেক্ষ।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!