পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে একটু ফুচকা না খেলে ঠিক পুজোটা সম্পূর্ণ হয় না। আট থেকে আশি, সকলেরই এই ফুচকা জিনিসটা খুবই পছন্দ। অত্যন্ত লোভনীয় একটি খাদ্যবস্তু এটি।
কিন্তু এবার এই ফুচকাই ডেকে আনল বড় বিপদ। দুর্গাপুজোর মেলাতে এই ফুচকা খেয়েই বেশ অসুস্থ হয়ে পড়েছেন অন্ততপক্ষে ১৮ জন। এই অসুস্থদের মধ্যে একাধিক শিশুও রয়েছে বলে খবর।
জানা গিয়েছে, ১৮ জন অসুস্থ মানুষের মধ্যে ৪ জন শিশু। এরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার মহাবারি গ্রামে। সূত্রের খবর অনুযায়ী, দুর্গাপুজোর দশমী দিন কল্যাণী সার্বজনীনে মেলা বসেছিল। সেই মেলায় বেশ ভালোই ভিড় হয়। এই মেলাতেই ছিল ফুচকার দোকান।
অভিযোগ উঠেছে যে ওই মেলায় যারা যারা ফুচকা খেয়েছিল, তারা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েছে। কারোর পেট ব্যাথা, কারোর বমি, কারোর আবার ডায়রিয়া, এমন নানান উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি। এদের মধ্যে রয়েছেন ৪ শিশুসহ মোট ১৮ জন। এরা সকলেই রশিদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। অসুস্থরা ইলাসপুর, মুরাদপুর, গোবিন্দপুর, নিখরিপারা, কুষকারি, সহাপুকুর গ্রামের বাসিন্দা।
এই ঘটনা প্সঙ্গে ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা জানান যে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যেকের চিকিৎসা চলছে। এলাকায় মেডিক্যাল টিমকে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!