পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ভাঙন ঘাসফুল শিবিরে! আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে দল ছাড়লেন ১৭ তৃণমূল নেতা

সামনেই পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election)। সমস্ত রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। একে অপরকে শানাতে কসুর করছে না কেউই। সভা, পাল্টা সভা লেগেই রয়েছে। পঞ্চায়েত ভোটে নিজেদের জায়গা ধরে রাখতে মরিয়া তৃণমূল(TMC(। কিন্তু এমন আবহে এবার বড় ভাঙন দেখা দিল ঘাসফুল শিবিরে। দল ছাড়লেন ১৭ জন নেতা (TMC leaders) ।

এই মুহূর্তে রাজ্যে আবাস যোজনা নিয়ে নানান দুর্নীতির অভিযোগ উঠেছে। রাজ্যের নানান প্রান্ত থেকে অভিযোগ আসছে যে তৃণমূল নেতা বা তাদের স্ত্রী বা তৃণমূল ঘনিষ্ঠ লোকজন, যাদের নিজস্ব পাকা বাড়ি রয়েছে, তাদের নাম উঠছে আবাস যোজনার তালিকায়। কিন্তু যারা সত্যিকারের ঘরহারা, কাঁচাবাড়ির প্রায় ভগ্নপ্রায় অবস্থা, তাদের নামই নেই ওই তালিকায়। এই নিয়ে ক্ষোভ জারি করেছেন রাজ্যের নানান প্রান্তের মানুষ।

এমন পরিস্থিতিতে জনরোষের মুখে পড়ার আতঙ্কে দল ছাড়লেন একাধিক তৃণমূল নেতা। আবাস যোজনা দূর্নীতি নিয়ে আমজনতার ক্ষোভের মুখে পড়তে পারেন, সেই ভয়ে গণইস্তফা দিলেন ভরতপুর ২ নম্বর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ মোট ১৭ জন।্যরীতিমতো কাঁদতে কাঁদতে আজ, শনিবার দল থেকে ইস্তফা দেন তৃণমূল নেতারা।

ইস্তফা দিয়ে পঞ্চায়েত প্রধান কার্যত স্বীকার করে নিয়ে বলেন, ‘আবাস যোজনায় গরীব মানুষ, যাদের মাটির ঘর, তারা ঘর পাননি। তাদের নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়। বুকে ব্যথা নিয়ে দলত্যাগ করছি”। 

RELATED Articles