শালবনিতে তৃণমূলের হাতে আক্রান্ত সংবাদমাধ্যম এবং সিপিআইএম প্রার্থী সুশান্ত ঘোষ!

সিপিএম এজেন্টদের বুথে ঢুকতে দিচ্ছে না তৃণমূল। এরকমই অভিযোগ শালবনির সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষের। গুইয়াদহ প্রাথমিক বিদ্যালয়ে এই বচসা চলছে। সেইসঙ্গে তৃণমূল সংবাদমাধ্যমের কর্মীদের আক্রমণ করেছে বলে অভিযোগ।

এরপরেই সুশান্ত ঘোষের সঙ্গে ঝামেলা বাঁধে তৃণমূলের কর্মীদের এবং তাঁকেও আক্রান্ত করা হয়। তার গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়।

আরও পড়ুন – বিজেপির হয়ে মাঠে নামছেন মহারাজ? নতুন তথ্য জানালেন বিজেপি’র বর্ষীয়ান নেতা

সুশান্ত ঘোষের দাবি যাদের সিপিএমের এজেন্ট হওয়ার কথা ছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে তার জন্য তাকে বাইরে থেকে এজেন্ট আনতে হয়েছে। রাজ্যে কোন গণতন্ত্র নেই। যারা আজ ১০ বছর হল রাজ্য সামলাচ্ছে তারা ভোটের পরেই বুঝতে পারবে মানুষ তাদের জন্য কী রায় দিয়েছে।

আরও পড়ুন – প্রশান্ত কিশোরের প্রথম পছন্দ ছিল বিজেপি! ভোটের মুখে সত্যি কথা বলে ফেললেন অমিত শাহ্!

অন্যদিকে নির্বাচনী পর্যবেক্ষক জানিয়েছেন এ রকম কোন ঘটনা হয়নি।তবে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে যে এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও অন্যান্য খবর