গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ৪১ জনের মৃত্যু হয় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২১০০। আবার সেদিনই সুস্থতার হার আরও এক ধাপ বেড়ে গেছে, শনিবার ও রবিবার – এর তুলনায় সুস্থতার হার বেড়েছে। একদিনে ৩২০৮ জন সুস্থ হয়ে ওঠায় রাজ্যে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা গিয়ে পৌঁছেছে ৭০,২৩৮। যা নিঃসন্দেহে সাফল্য বলে মনে করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। রবিবারের তুলনায় ১.১৯% সুস্থতার হাড় বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ৭১.৪০%।
তবে, আশঙ্কার মেঘ তাতে কাটছে না। ২৪ ঘণ্টায় যেখানে ৪১ জনের মৃত্যুর খবর মিলেছে, সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ২৯০৫ জন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, সোমবার মোট মৃত ২১০০ জুনের মধ্যে ৮৮.৬% (১৮৬১ জন) কোমর্বিডিটির শিকার হয়ে মারা গেছেন। অর্থাৎ সরাসরি করোনা আক্রান্তের মৃতের সংখ্যা ২৩৯ জন। জানা গেছে যে সোমবার মৃত ৪১ জনের মধ্যে কলকাতার ১৪ জন এবং উত্তর ২৪ পরগনার ১১ জন রয়েছে।
https://twitter.com/wbdhfw/status/1292848383791517696?s=20
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা কমার কোনো লক্ষনই নেই বরং প্রতিদিন জেলা থেকে নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলছে। সোমবার স্বাস্থ্য দপ্তরের পেশ করা বুলেটিন অনুযায়ী,রাজ্যে নতুন সংক্রমণ হয়েছে ২৯০৫ জন যার জেরে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮,৪৫৯ জন। এদিন যারা করোনা আক্রান্ত হয়েছেন তার মধ্যে কলকাতা থেকে রয়েছেন ৬১৮ জন, ৪৯২ জন উত্তর ২৪ পরগনা থেকে এবং পূর্ব মেদিনীপুর থেকে ২১৮ জন।
এছাড়াও ১৯৫ জন দক্ষিণ ২৪ পরগনা থেকে হাওড়া ও হুগলিতে যথাক্রমে ২৩৯ জন ১১২ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। যার জেরে পশ্চিমবঙ্গে বর্তমানে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৬,০৩১। উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় রাজ্যে ২৬,২৯৭ টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর প্রতিদিনই বেশি করে করোনা নমুনা পরীক্ষা বাড়ানোর কথা বলে চলেছেএবং যতটা সম্ভব বাড়ি থেকে কম বেরোনোর অনুরোধ করে চলেছে।
প্রতিবেদনটি লিখেছেন : অন্তরা ঘোষ





