অদ্ভুত ঘটনা ঘটছে ট্রেনে। অজান্তে এই মহিলাদের চুল কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। আপনি আতঙ্কিত হচ্ছেন? আতঙ্কিত হওয়ার মতোই একটা ঘটনা। ভাবুন অজান্তে একজন আপনার চুল কেটে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা যদি আপনার সাথে হয়? তার আগে সাবধান হোন। অফিস টাইমে ট্রেনে ভিড় থাকে চোখে পড়ার মতো। আবার সন্ধ্যের পর থেকে ভিড়ে দাঁড়িয়ে ট্রেনে করে এই ফিরতে হয় বাড়ি। তারমধ্যেই এমন ঘটনা। যেন সত্যি নয় গল্প। কিন্তু এটা কোন গল্প নয় সত্যি।
ঘটনাটি ঘটছে শিয়ালদহ লাইনের ট্রেনে। ভিড়ের মধ্যেই ট্রেনের মহিলাদের চুল অজান্তে কেটে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক তৈরি হয়েছে ট্রেনগুলিতে। আতঙ্ক ছড়িয়েছে মহিলাদের মধ্যে। এমনই এক ঘটনা ঘটেছে ২২ বছরের এক তরুণীর সাথে। ওই তরুণী বারুইপুরের বেসরকারি কলেজে পাঠরতা। তরুণীর বাড়ি বাগুইহাটিতে। অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বুঝতেই পারছিলেন না আদতে কি হয়েছিল সেদিন তার সাথে। এমন সাধারণ ঘটনা তো নয়, ঘটেছে একটা অদ্ভুত ঘটনা।
ওই তরুণী জানিয়েছেন, বুধবার বাড়ি ফেরার সময় শিয়ালদহ স্টেশন থেকে ছয়টা পাঁচ মিনিটের নৈহাটি লোকালে উঠেছিলেন। বাগুইহাটি তো তার বাড়ি, উল্টোডাঙ্গা স্টেশনেই নেমে যাবেন তিনি। জেনারেল কম্পার্টমেন্ট না তিনি বেছে নিয়েছিলেন লেডিস কম্পার্টমেন্টই। সেখানেই এমন একটি ঘটনা। ওই কম্পার্টমেন্টে ওঠার পরই তার চুলে টান লাগছিল। ভিড়ের ক্ষেত্রে এটা স্বাভাবিক। স্বাভাবিকভাবেই তরুণী ভেবেছিলেন ভিড়ে কারণ হাত লেগে হয়তো চুলে টান লাগছে।
এরপর তিনি নেমে যান বিধান নগর স্টেশনে। বিধান নগর স্টেশনের এক নম্বর প্লাটফর্মের দিয়ে হাঁটতে শুরু করেন ওই তরুণী। হাটার সময় তিনি টের পান তার চুলে তখনও অল্প টান লাগছে। এবার বেশ ঘাবড়ে যান বছর ২২ এর ওই তরুণী। পেছনে ঘুরে দেখতে পান এক অল্প বয়সের যুবককে। তরুণী ঐ যুবককে জিজ্ঞেস করেন তার চুলে হাত দিয়েছেন কিনা, অস্বীকার করে যুবকটি। এর আগেই তিনি টের পেয়েছেন যে তার মাথা থেকে গোছা গোছা চুল উঠে আসছে। আর এই অজানা আতঙ্ক নিয়ে বাড়ি ফেরেন তরুণী।
২২ বছর তরুণীর সাথে এমন একটি ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভয়ে রাতে দুচোখের পাতা এক করতে পারেননি ওই তরুণী। পরদিন সকালেই তিনি সবাইকে ঘটনাটি জানান। সৌভাগ্যবশত তার জামাইবাবু একজন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট। তিনি রেল দপ্তরকে ট্যাগ করে এক্স হ্যান্ডেল এ পোস্ট করেন এই ঘটনাটির কথা। এমনকি বিধাননগর আরপিএফও অভিযোগ করে ওই তরুণীর পরিবার। অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে তরুণীকে চিহ্নিত করা গেলেও অভিযুক্তকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে রেলের তরফ থেকে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে তরুণীর পরিবার।





