অসুরক্ষিত রাতের কলকাতা! ফের শুটআউট রাতের শহরে, প্রোমোটারকে এলোপাথাড়ি ছুরি দিয়ে কোপাল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

রাতের কলকাতা যে নারী-পুরুষ নির্বিশেষে কারোর জন্যই সুরক্ষিত নয়, তা সাম্প্রতিক কিছু ঘটনায় বারবার প্রমাণিত হয়েছে। একদিকে যেমন বাড়ছে মহিলাদের হেনস্থার ঘটনা, অন্যদিকে তেমন বাড়ছে অন্যান্য নানান অসামাজিক কার্যকলাপ। এবার ফের রাতের কলকাতায় ঘটল ভয়ঙ্কর ঘটনা। যুবককে শুটআউট দুষ্কৃতীদের। ছুরি দিয়ে কোপানোর অভিযোগও উঠল।

ঘটনাটি ঘটেছে শিয়ালদহ ডিআরএম অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে। সূত্রের খবর, যুবকের নাম ইমরান। নারকেলডাঙা নর্থ রোডেরবাসিন্দা এই যুবক। পেশায় প্রোমোটার। জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ ইমরানকে শিয়ালদহ স্টেশন সংলগ্ন কাইজার স্ট্রীটে ডেকে পাঠিয়েছিল কয়েকজন। সেখানেই তাদের সঙ্গে বচসা শুরু হয় ইমরানের। তাঁকে হুমকি দেয় ৩-৪ জন।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এরপরই ইমরানকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। এমনকি, তাঁকে গুলিও করা হয়েছে বলে অভিযোগ ইমরানের বাবার। তিনি জানান, তাঁর ছেলের আঙুল ছুঁয়ে বেরিয়ে গিয়েছে গুলিটি। ইমরানকে ছুরি দিয়ে কোপানোর পর পালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে এনআরএসে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। যুবকের ইবস্থা আশঙ্কাজন বলে খবর।

ইমরানের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে খুন করার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। সেই কারণেই এভাবে কোপানো হয়েছে। অনুমান করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত নয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে লালবাজারের তরফে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুনঃ শুভেন্দু খাসতালুকে বড় ভাঙন বিজেপি শিবিরে, তৃণমূলে যোগ দিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ একাধিক

দিনদিন যেন রাতের শহর ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। নিরাপত্তাহীনতায় ভুগছে শহরবাসী। গত মাসেই নিউটাউন ও বাবুঘাট এলাকায় দুটি শুটআউটের ঘটনা ঘটে। আবার বাজেকদমতলা ঘাটের সামনেও এক লরিচালক গুলি চালানোর জেরে আহত হয় বলে খবর মিলেছিল। পরপর এমন সব ঘটনায় বারবার নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে কলকাতা!

আরও অন্যান্য খবর