কিছুদিন ধরে জ্বর ও সর্দি, আজ উপস্বর্গ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে ভর্তি হলেন কমরেড অশোক ভট্টাচার্য

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন শিলিগুড়ির প্রশাসক অশোক ভট্টাচার্য। সম্প্রতি কিছুদিন ধরেই তিনি জ্বর, সর্দিতে ভুগছিলেন। আজ তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নিউমোনিয়ার লক্ষণ ধরা পড়েছে।

দার্জিলিং জেলা সিপিআই(এম) কমিটির সম্পাদক, জীবেশ সরকার জানিয়েছেন, গত সপ্তাহ থেকেই অশোকবাবু শ্বাসকষ্ট-সহ নানা সমস্যায় ভুগছিলেন। এমনকি তার জ্বরও ছিল। ইতিমধ্যেই তাঁর ও তাঁর স্ত্রীর করোনা পরীক্ষা করা হয়েছে। তাতে কারোর শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। তবে তারপরেও তাঁর কিন্তু সামান্য জ্বরের উপস্বর্গ ছিল। ডাঃ শেখর চক্রবর্তী তাঁর চিকিৎসা করছেন। মঙ্গলবার তাঁর শরীরিক অবস্থা খারাপ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ কয়েকটি টেষ্টের পর তার চেস্ট ইনফেকশন অর্থাৎ নিউমোনিয়ার অনুমান করেছেন ডাক্তাররা এবং আপাতত তিনি নেওটিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ পুনরায় কোভিড টেষ্ট করা হয়েছে। কমরেড অশোক ভট্টাচার্য শীঘ্র সুস্থ হয়ে আবার সমস্ত কাজ করতে শুরু করবেন বলে আশা প্রকাশ করেছেন দলীয় কর্মীরা।

সম্প্রতি শিলিগুড়ি পুরসভায় মেয়রের মেয়াদ শেষ করে রাজ্য সরকারের তরফ থেকে অশোক ভট্টাচার্য পুনরায় প্রশাসক পদে নিযুক্ত হন। করোনা এই ভয়াবহ সংকটে নগরবাসীকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। কিন্তু এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অশোক ভট্টাচার্য।

দলের তরফে আরও জানানো হয়েছে, অশোকবাবুকে খুবই সুরক্ষার সাথে রেখেছেন চিকিৎসকরা। তাঁর সুস্থতার জন্য এর মধ্যেই একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসক ও হাসপাতালের কর্মী ছাড়া আপাতত বাকিদের তাঁর সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না। ৭২ বছর বয়সী এই প্রশাসকের শরীরিক অবস্থা নিয়ে চিন্তায় পড়েছেন শিলিগুড়ির রাজনৈতিক মহল।

RELATED Articles

Leave a Comment