তৃণমূলে যোগ দিলেন ‘গোত্র’ খ্যাত, জনপ্রিয় কীর্তন শিল্পী অদিতি মুন্সি! বললেন মমতার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে চান

অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা প্রায় টলিউড ইন্ডাস্ট্রি উজার করে সবাই এবার রাজনীতির ময়দানে।

আরও পড়ুন-WB Election 2021: চমকে ভরা বিজেপির ব্রিগেড, ৭ই মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন শতাব্দী রায়!!

গতকাল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর এবার জনপ্রিয় কীর্তন গায়িকা অদিতি মুন্সি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সাংসদ সৌগত রায় তাঁকে তৃণমূলে যোগদান করান।এই সংগীত শিল্পীকে প্রার্থী করা হতে পারে বলে খবর। রিয়েলিটি শো সারেগামাপা থেকে জনপ্রিয়তা পান অদিতি মুন্সি। কীর্তনের সুরে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন অদিতি ২০১৮ সালে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁকে তৃণমূলের ঘরের লোক বলা যেতেই পারে l

নিজের সুমিষ্ট ব্যবহারের জন্য‌ও বেশ জনপ্রিয় অদিতি। রাজ্য সরকারের একাধিক অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। অফিশিয়ালি তৃণমূলে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই রাজ্যের মানুষের জন্য কাজ করতে চান বলে  জানিয়েছেন অদিতি।

আরও পড়ুন-WB Election 2021: কাল তৃণমূলের! প্রতিপক্ষকে মাত দিয়ে আজ রাতেই কি প্রার্থী তালিকা প্রকাশ বিজেপি’র? জানুন বিস্তারিত

প্রসঙ্গত উল্লেখ্য, আজই শশী পাঁজার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন টেলিভিশন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ঊষা চৌধুরী। এছাড়াও শাসক দলে নাম লেখান ভোজপুরী অভিনেতা ও পরিচালক ধীরজ পণ্ডিত।

আরও অন্যান্য খবর