“ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে তৃণমূল”, বিজেপিতে যোগ দিয়েই হুংকার শিশির অধিকারীর, পদ্মাসনে বসতে পারেন দিব্যেন্দুও

এটা একপ্রকার নিশ্চিতই ছিল। শিশির অধিকারী আগেই বলেছিলেন যে আসন্ন নির্বাচনে তিনি ছেলে শুভেন্দুর হয়েই প্রচার করবেন। এরপর বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের কাঁথিতে শান্তিকুঞ্জে গিয়ে শিশিরবাবুর সঙ্গে সাক্ষাৎ ও আগামী ২৪শে মার্চ মোদীর সভায় শিশিরবাবুর উপস্থিতির জল্পনা, সবই জানান দিচ্ছিল যে তিনিও হয়ত ছেলে শুভেন্দুর পথেই হাঁটবেন। আর হলও তাই, এগরায় অমিত শাহ্‌’র সভাতেই বিজেপিতে যোগ দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী।

আরও পরুন- কলকাতার এই কেন্দ্র থেকেই কী প্রার্থী হচ্ছেন মিঠুন চক্রবর্তী? 

এদিন বিজেপিতে যোগ দিয়েই তিনি বলেন, “এটা আমার সম্মান রক্ষার লড়াই। চিরকাল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি। আগামী দিনেও করে যাবো”। এদিন তিনি একরকম হুংকার ছেড়েই বলেন যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর ছেলে শুভেন্দু অধিকারীরই জয় হবে। নন্দীগ্রামে শুভেন্দুই জিতবে, এটা নিশ্চিত। তিনি এও বলেন যে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে।

আরও পড়ুন- রাজীব বন্দ্যোপাধ্যায়ের ভোট প্রচারে কালো পতাকা, তৃণমূল-বিজেপি সংঘর্ষ, লাঠিচার্জ পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

শুভেন্দু অধিকারী একরকম চ্যালেঞ্জ নিয়েই বলেছিলেন যে তাঁর বাড়িতেও পদ্মফুল ফুটবে। অনেক আগেই শুভেন্দুর ছোটো ভাই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। আজ, শিশির অধিকারীও গেরুয়া শিবিরে যোগ দিলেন। এরপর বাকী থাকলেন দিব্যেন্দু অধিকারী। এবার শোনা যাচ্ছে যে আগামী ২৪শে মার্চ বিজেপিতে যোগ দিতে পারেন দিব্যেন্দু। এদিন কাঁথিতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে, এদিন মোদীর সভাতেই গেরুয়া পতাকা হাতে তুলে নিতে পারেন দিব্যেন্দু। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত কোনও খবর মেলেনি। তবে এও জানা গিয়েছে যে এদিনের সভার জন্য আমন্ত্রণপত্র পৌঁছেছে শান্তিকুঞ্জে।

RELATED Articles