Ramoji Rao Passed Away: মিডিয়া সিনে জগতের একটি অধ্যায়ের শেষ। ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন
রামোজি রাও (Ramoji Rao Passed Away)। শনিবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া গোটা মিডিয়া জগতে। চলতি মাসের ৫ তারিখ থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাকে ভর্তি করা হয় হায়দ্রাবাদের একটি হাসপাতালে, সেখানে বর্তমানে চিকিৎসা চলছিল তার। তার শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তবে শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন রামোজি গ্রুপ অফ চেয়ারম্যান রামোজি রাও (Ramoji Rao)।
মিডিয়া উদ্যোক্তা এবং চলচ্চিত্র প্রযোজক তথা প্রথম সারির ব্যবসায়ী ছিলেন রামোজি রাও। রামোজি রাও (Ramoji Rao) একজন ছিলেন খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং প্রযোজনা সংস্থা উষাকিরণ মুভিজের প্রধান ছিলেন। তিনি জাতীয় পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।তাঁর তৈরি ‘রামোজি ফিল্ম সিটি’ বিশ্বের বৃহত্তম সিনেমা সেট।বহু গুণের অধিকারী ছিলেন পদ্মবিভূষণ রামোজি রাও। মিডিয়া ও টেলিভিশনের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেলিনে তিনি ৷ সংবাদ হোক বা বিনোদন রামোজি রাও নতুন দৃষ্টিতে প্রতিষ্ঠিত করেছিলেন সমস্ত কিছু ৷
তিনি (Ramoji Rao) কয়েক বছর আগে কোলন ক্যান্সার থেকে সরে উঠেছিলেন বলেই জানা যাচ্ছে। তেলেগু সংবাদ মাধ্যম সূত্রের জানা গেছে চিকিৎসকেরা তার হাটে একটি স্টেন্ট স্থাপন করেছিলেন। তার মৃতদেহ রামোজি ফিল্ম সিটি এবং তার বাসভবনে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে। তার পরিবার, বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষীরা তার আত্মার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন (Ramoji Rao Passed Away)। আজই সম্পন্ন হবে তার শেষকৃত্য।
রামোজির (Ramoji Rao) মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষেরা। তেলুগু সংবাদমাধ্যম এবং বিনোদন জগতে তাঁর উল্লেখযোগ্য অবদানের কথা মনে করেছেন অনেকেই। ইতিমধ্যেই সিনিয়র বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন (Ramoji Rao Passed Away)। বলেনছেন, “তেলুগু মিডিয়া এবং সাংবাদিকতায় তাঁর উল্লেখযোগ্য অবদান বিশেষ প্রশংসনীয়”। জি কিষাণ রেড্ডি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, “শ্রী রামোজি রাও-এর মৃত্যুতে শোকাহত। তেলেগু মিডিয়া এবং সাংবাদিকতায় তাঁর উল্লেখযোগ্য অবদান প্রশংসনীয়। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।”





