Breaking: নতুন বছরেই ভাঙছে তৃণমূল, বিজেপিতে এই বড় নেতা!

নতুন বছরের প্রথম দিনেই ভেঙে যাচ্ছে তৃণমূল এবং এখানেও সেই অধিকারী পরিবার। আগামীকাল ১লা জানুয়ারি কাঁথিতে বিজেপি’র সভা রয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে যে, সেখানেই দাদা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে নাম লেখাবেন সৌমেন্দু অধিকারী।

সম্প্রতি কাঁথি পৌরসভার পুরপ্রশাসক পদ থেকে তাকে জোরপূর্বক সরিয়ে দেয় তৃণমূল। তার জেরেই এই সিদ্ধান্ত তিনি নিতে চলেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

RELATED Articles