রাত জেগে চন্দননগরে দেখুন জগদ্ধাত্রী পুজো, হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত বিশেষ লোকাল চালাবে রেল, মাঝরাতেও চলবে ট্রেন

দুর্গাপুজো হোক বা কালীপুজো সমস্ত উৎসবেই ট্রেনে দেখা গিয়েছে লাগামছাড়া ভিড়। তিলধারণের জায়গাও ছিল না ট্রেনে কয়েকদিন। এবার শুরু হচ্ছে জগদ্ধাত্রী পুজো। এই ভিড়ের কথা মাথায় রেখেই এবার হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ।

জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরে ঠাকুর দেখতে যান অনেকেই। আবার প্রতিমা নিরঞ্জনের দিনও ভিড় জমান দর্শনার্থীরা। তাদের কথা মাথায় রেখেই এবার আগামী ৮ নভেম্বর শুক্রবার থেকে ১২ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত বিশেষ ট্রেন চালানো হবে বলে জানাল রেল। হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার পথে সমস্ত স্টেশনেই থামবে এই ট্রেনগুলি।

রেল সূত্রে খবর, হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার স্পেশাল ট্রেনগুলি ছাড়ার সময় হল বিকেল ৫টা ২০, সন্ধ্যা ৭টা ৫৫, রাত ৮টা ৩৫, রাত ১১টা ৩০ ও রাত ১২টা ৩০। আবার, ডাউন লাইনে অর্থাৎ ব্যান্ডেল থেকে হাওড়া পৌঁছনোর ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬টা ৩৫. রাত ৯টা ২০, রাত ৯টা ৫৫ রাত ১টা ও রাত ২টোয়।

হাওড়া থেকে বর্ধমান যাওয়ার জন্যও চলবে বিশেষ। রাত ১টা ১৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে সেই ট্রেন। ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে সেই ট্রেনটি। বর্ধমান থেকে হাওড়ার দিকে যাওয়ার ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়।

শুধুমত্র পুজোর দিনগুলিই নয়, প্রতিমা নিরঞ্জনের দিনও বিশেষ ট্রেন চলবে বলে খবর। ১২ নভেম্বর প্রতিমা নিরঞ্জনের দিন হাওড়া থেকে  রাত ২টো ৩৫ মিনিটে স্পেশাল ট্রেন ছাড়বে। আবার ভোর ৪টেয় ব্যান্ডেল থেকে ছাড়বে স্পেশাল ট্রেন।

RELATED Articles