একেই বলে বামপন্থা! মধ্যমা দেখিয়ে অশ্লীল ইঙ্গিত, ব্রিগেডের পথে শ্রীলেখা!!!

এমনিতে তিনি বেশ উন্নত চিন্তাধারার মানুষ। যে কোনও ক্ষেত্রেই তাঁকে বেশ অন্যান্যদের বেশ বিঁধেই কথা বলেন। নানান মন্তব্য করে বারবারই খবরের শিরোনামে উঠে আসেন তিনি। জিম লুক হোক বা নিজের নাচের কোনও ভিডিও, সবসময়ই সোশ্যাল মিডিয়াতে সক্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

তিনি বরাবরই দাবী করে এসেছেন যে তিনি বামপন্থী। এখন বর্তমান রাজনৈতিক পরিবেশে নানান তারকারা দলবদলের খেলায় মেতেছেন। কেউ কেউ নতুন করে কোন দলে যোগ দিচ্ছেন, আবার কোনও কোনও তারকা এক দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন। কিন্তু শ্রীলেখা বরাবরই নিজের কথায় অনড়। তিনি বামপন্থাই।

আজ, ২৮শে ফেব্রুয়ারি। ব্রিগেডে আজ বামেদের সমাবেশ। এদিন বাকী সকল বামপন্থীদের মতো তিনিও যোগ দিয়েছেন ব্রিগেডে। ব্রিগেডের পথ ধরার জন্য নখে বিশেষ নেইল পেইন্ট করেছেন তিনি। সাদা রঙের নেইল পলিশের উপর লাল রঙের কাস্তে হাতুড়ি এঁকে লাল-শিবিরের প্রতি তাঁর আনুগত্য বুঝিয়েছেন তিনি। অন্য একটি ছবিতে তাঁকে আবার লাল ঝাণ্ডা হাতে দেখা গিয়েছে।

একেই বলে বামপন্থা! মধ্যমা দেখিয়ে অশ্লীল ইঙ্গিত, ব্রিগেডের পথে শ্রীলেখা!!!

আরও পড়ুন- ‘এবার তোর পালা’! হালিশহরে বিজেপি নেতার বাড়িতে রক্তমাখা হুমকি চিঠি, আতঙ্ক সৃষ্টির চেষ্টা তৃণমূলের

সবই ঠিক আছে কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যে বামেদের প্রতি তাঁর এত আনুগত্য, সেই বামেদের চিহ্ন নখে এঁকে সকলকে মধ্যমা দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করলেন অভিনেত্রী। এমনিতে তিনি উন্নত চিন্তাধারার মানুষ হতেই পারেন, কিন্তু মধ্যমা দেখিয়ে এরকম অশ্লীল ইঙ্গিত করার মধ্যে দিয়ে তাঁর উন্নত চিন্তাধারা কিন্তু একেবারেই প্রকাশ পায় না। এই ছবি দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তাহলে কী তাঁর বামপন্থা তাঁকে এরকম আচরণবিধিই শেখায়? শ্রীলেখার এই নতুন ছবি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কিছুদিন আগে শ্রীলেখা সায়নী ঘোষের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে তাঁকে কটাক্ষ করেছিলেন।

RELATED Articles