রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছুঁল ৫০

করোনা কিছুতেই ছাড়ছে না বিশ্বকে। কোনো সুখবরও পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে। এবার ভয়াল পরিস্থিতি তৈরি হল কলকাতায়।  গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে রাজ্যে মারা গিয়েছেন দুইজন। এর ফলে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায়  আক্রান্ত হয়েছেন ৪১ জন।

এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পল টেস্ট করা হয়েছে ২২৯১৫টি। গতকাল ১৯৩৯টি স্যাম্পল টেস্ট করা হয়েছে। রাজ্যে এইমুহুর্তে হোম কোয়ারান্টাইনে আছেন ৬৯৫৩ জন। ৬২৩৬৫ জনকে ইতিমধ্যেই হোম কোয়ারান্টাইন থেকে মুক্তি দেওয়া হয়েছে। হাসপাতাল আইসোলেশনে এখনও পর্যন্ত  ৪৫৩২ জনকে রাখা হয়েছিল এবং ৪২৩০ জনকে হাসপাতাল আইসোলেশন থেকে মুক্তি দেওয়া হয়েছে। এইমুহুর্তে মোট ৩০২ জন হাসপাতাল আইসোলেশনে আছে।

যদিও আজকেও বুলেটিনে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা জানানো হয়নি। এই নিয়ে বিরোধীরা ইতিমধ্যেই সরব হতে শুরু করেছেন।

আরও অন্যান্য খবর