কালোবাজারি বন্ধ! এবার বেসরকারি হাসপাতালের এত সংখ্যক কোভিড বেড অধিগ্রহণ করল রাজ্য, দেখে নিন তালিকা

দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। দেশে দৈনিক সংক্রমণের হার সাড়ে তিন লক্ষ ছাড়িয়েছে। অবস্থা শোচনীয় পশ্চিমবঙ্গতেও। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৬,৪০৩ জন। গত একদিনে করোনা প্রাণ কেড়েছে ৭৩ জনের। এই পরিস্থিতিতে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিতে ১৩৬৭ বেড করোনা চিকিৎসার জন্য অধিগ্রহণ করেছে রাজ্য। আজ, বুধবার এক নির্দেশিকায় এমনই নির্দেশিকা জারি করা হয়েছে।

আরও পড়ুন- ফের বড় ধাক্কা তৃণমূলে! ভোটের আবহেই ঘাসফুল ত্যাগ করলেন প্রভাবশালী তৃণমূল নেতা 

রাজ্যের মোট ২৪টি বেসরকারি হাসপাতালে এই সমস্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত হাসপাতালের সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, স্বাস্থ্য ভবন বা সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য দফতরের সুপারিশ মতো করোনা রোগীদের ভর্তি করতে হবে। রোগীদের সম্পর্কে বিস্তারিত তথ্য রাখতে হবে। যেসব রোগী স্বাস্থ্যভবন বা সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য দফতরের সুপারিশ ছাড়া ভর্তি হবেন তাদের বেসরকারি রোগী বলে গন্য করা হবে। রাজ্যের কোন কোন হাসপাতালে বেড নেওয়া হয়েছে এর একটি তালিকাও দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে।

কালোবাজারি বন্ধ! এবার বেসরকারি হাসপাতালের এত সংখ্যক কোভিড বেড অধিগ্রহণ করল রাজ্য, দেখে নিন তালিকা

কালোবাজারি বন্ধ! এবার বেসরকারি হাসপাতালের এত সংখ্যক কোভিড বেড অধিগ্রহণ করল রাজ্য, দেখে নিন তালিকা

কালোবাজারি বন্ধ! এবার বেসরকারি হাসপাতালের এত সংখ্যক কোভিড বেড অধিগ্রহণ করল রাজ্য, দেখে নিন তালিকা

রাজ্যে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে সরকারি হাসপাতালে আর রোগীদের জায়গা হচ্ছে না। ফলে বেসরকারি হাসপাতালগুলিকে আগেই তৈরি থাকতে বলেছিল রাজ্য সরকার। পাশপাশি এও বলা হয়েছিল বেসরকারি হাসপাতালের ৬০ শতাংশ বেড রাখতে হবে করোনা রোগীদের জন্য। শনিবার এনিয়ে একটি নির্দেশিকা জারি করে স্বাস্থ্য কমিশন।

কমিশনের তরফে ওই নির্দেশিকায় বলা হয়, করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে বেডের সংখ্যা না বাড়ালে বহু মূল্যবান প্রাণ অকালে ঝরে যাবে। ফলে বেসরকারি হাসপাতালগুলির ৪০ শতাংশ শয্যা রাখতে হবে আপাতকালীন চিকিৎসা, ডে কেয়ার বেড, জরুরি অস্ত্রোপচার ও ডায়ালিসিসের জন্য। বাকী ৬০ শতাংশ বেড রাখতে হবে একমাত্র করোনা রোগীদের জন্য।

আরও পড়ুন- গত কয়েক মাসে দেশে অক্সিজেন উৎপাদন বেড়েছে প্রায় দেড় গুন, উচ্চপর্যায়ের বৈঠকে দাবী মোদীর

রাজ্যের অনেক হাসপাতালই তাদের বেডের সংখ্যা ইতিমধ্যেই বাড়িয়েছে। একথা স্বীকারও করা হয়েছে স্বাস্থ্য কমিশনের তরফে। তাদের তরফে এও বলা হয়েছে যে হাসপাতালের ৬০ শতাংশ বেড করোনা রোগীদের জন্যই বরাদ্দ থাকবে। কোনওভাবেই যেন এই বেডের একটাও অন্য কাজে ব্যবহার না করা হয় বা বেড সংখ্যা কমিয়ে না দেওয়া হয়।

RELATED Articles