আগেই সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নানান পদক্ষেপ নেওয়া হয়েছিল রাজ্যের তরফে। তাদের বেতন বৃদ্ধি ও ভবিষ্যৎ সুনিশ্চিত করার মতো নানান সিদ্ধান্ত ছিল এর মধ্যে। সিভিল ভলান্টিয়ারদের নিয়ে সুপ্রিম কোর্টে নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। সেই কারণে এবার তাদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
আর জি করের তরুণী চিকিৎসকদের ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত এল সিভিক ভলান্টিয়ারই। সেই ঘটনার পর থেকেই সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করে। এছাড়াও, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে জনগণের অভিযোগের অন্ত নেই। তাছাড়া, সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে, স্কুল বা হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় সিভিক ভলান্টিয়ারদের মোতায়েন করা যাবে না।
এরপরই সিভিক ভলান্টিয়ারদের নিয়ে ভাবনা চিন্তা শুরু করল রাজ্য। রাজ্যের তরফে জানানো হয়েছে, এবার কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হবে। লালবাজারের শীর্ষকর্তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যদি সিভিক ভলান্টিয়ারদের এই প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে তারা অনেক কাজ করতে পারবেন যা এখন পারেন না।
জানা গিয়েছে, আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে এই প্রশিক্ষণ। প্রথম ধাপে ১৬০ জন সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া হবে। একুশ দিনের নন-রেসিডেনসিয়াল প্রশিক্ষণ দেবে তাদের কলকাতা পুলিশ। পুলিশ ট্রেনিং স্কুলেই দেওয়া হবে প্রশিক্ষণ। তা শেষ হল আগামী ২৮ নভেম্বরের মধ্যে এই প্রশিক্ষণপ্রাপ্তদের নামের তালিকা লালবাজারে পাঠানো হবে। এভাবেই বাকিদের প্রশিক্ষণও হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ‘একটা আন্দোলন থেকে ৫ কোটি তুলছেন, ক্ষমতায় এলে তো দেশকে বেচে দেবেন’, ফের জুনিয়র চিকিৎসকদের কটাক্ষ কল্যাণের
সামনেই কালীপুজ, ভাইফোঁটা থাকায় এখন থেকেই প্রশিক্ষণ শুরু করা সম্ভব নয়। কলকাতা-সহ জেলার নিরাপত্তা ও ট্রাফিকের বিষয় নিয়ে ব্যস্ত এখন পুলিশ। সব মিটে গেলেই শুরু হবে সিভিক ভলান্টিয়ারদের এই প্রশিক্ষণ। জানা গিয়েছে, এবার থেকে ট্র্যাফিক-সহ নিরাপত্তার কাজে লাগানো হবে সিভিক ভলান্টিয়ারদের।





