নকল ম’দ বিক্রি আটকাতে এবার উদ্যোগ আবগারি দফতরের। এবার থেকে সমস্ত বিদেশি ম’দের দোকানে থাকবে ‘টকিং পেন’ বা ‘কথা বলা পেন’। এমনটাই নির্দেশ দিল আবগারি দফতর। ম’দের বোতলে যে হলগ্রাম থাকে, সেই হলগ্রাম থেকেই আসল ও নকল ম’দ চিহ্নিত করবে ওই কথা বলা পেন। ইতিমধ্যেই সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ম’দ বিক্রেতাদের কাছে এই নির্দেশিকা পাঠিয়েছে আবগারি দফতর।
জানা গিয়েছে, এই কথা বলা পেন যন্ত্রটির দাম ৩ হাজার টাকা। রাজ্য সরকারি সংস্থা সরস্বতী প্রেস প্রাইভেট লিমিটেড এই যন্ত্রটি বিক্রি করছে। এই সংস্থার কাছ থেকেই এই যন্ত্র কিনতে হবে ম’দ বিক্রেতাদের, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে।
তবে অন্যদিকে আবার সরস্বতী প্রেস থেকে এই যন্ত্র কিনতে আপত্তি তুলেছেন ম’দ বিক্রেতাদের। এমনই খবর সূত্রের। সরস্বতী প্রেস থেকে এই যন্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন ম’দ বিক্রেতারা।
শুধুমাত্র এই কথা বলা পেনই নয়, বিল জেনারেটের জন্যও নতুন সফটওয়ার ব্যবহার করতে হবে ম’দ বিক্রেতাদের, এমন নির্দেশও দিয়েছে আবগারি দফতর। আর সেই সফটওয়ারও কিনতে হবে সরকারের ঠিক করে দেওয়া সংস্থা থেকেই।
উল্লেখ্য, দুর্গাপুজোর সময় ম’দের ব্যবসা থেকে ভালো লাভ হয়েছে সরকারের। জানা গিয়েছে, গোটা পুজোতে ম’দ বিক্রি থেকে ৬০০ কোটি টাকা আয় করেছে সরকার। সূত্রের খবর, শুধুমাত্র ষষ্ঠীর দিনই ম’দ বিক্রি হয়েছে ৫ কোটি ১১ লক্ষ ৫ হাজার ২৫৭ টাকার।





