দীপাবলিতে কিনে ফেলুন নতুন স্কুটার, রইল দুর্দান্ত মাইলেজের কিছু স্কুটারের সন্ধান, কোনটা কিনবেন?

সামনেই দীপাবলি। গোটা দেশ মেতে উঠবে আলোর উৎসবে। এই সময় সকলেই ব্যস্ত থাকেন ঘরকে নতুন করে সাজিয়ে তুলতে। নতুন পোশাকের পাশাপাশি অনেকেই আবার শখ রাখেন বাইক বা স্কুটার কেনার।

এবার এল দারুণ সুযোগ। আপনার পছন্দমতো কিনে ফেলুন দারুণ মাইলেজের স্কুটার। তাও আবার সম্পূর্ণ বাজেটের মধ্যেই। রইল দারুণ দারুণ কিছু স্কুটারের সন্ধান।

TVS Ntorq 125

​টিভিএস এর এই স্কুটারটি লুকের দিক দিয়ে একদমই অন্যরকম। এতে দেওয়া হয়েছে 125 সিসি ইঞ্জিন যা সর্বোচ্চ ৯.২৫ হর্সপাওয়ার এবং ১০.৬ এনএম টর্ক তৈরি করতে পারে। ০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতি ছুতে সময় নেয় ৮.৯ সেকন্ড। সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টা। স্কুটারে মিলবে স্মার্টফোন কানেক্টিভিটিও। মাইলেজ দেয় ৫৬.২৩ কিমি প্রতি লিটার। দাম ৮৫,০০০ থেকে ১.০৫ লাখ টাকা।

Aprilia SR 125

বেশ স্টাইলিশ ডিজাইনের ফিচারপ্যাক স্কুটার। প্রচলিত ঘরানা থেকে সরে, ছক ভেঙে এই স্কুটার হাজির করেছে এপ্রিলিয়া। দাম রয়েছে ১.২৪ লাখ টাকা (এক্স-শোরুম)। ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এতে যা সর্বোচ্চ ৯.৯ হর্সপাওয়ার এবং ১০.৩৩ এনএম টর্ক তৈরি করতে পারে। উন্নত ব্রেকিং ও নিয়ন্ত্রণের জন্য সামনে রয়েছে ডিস্ক ব্রেক। স্কুটারের মাইলেজ ৪০ কিমি প্রতি লিটার।

Honda Dio 125

ভারতীয় বাজারে Grazia 125 স্কুটার বন্ধ করে এই টু হুইলার লঞ্চ করে হন্ডা। ১২৫ সিসির মধ্যে Activa ছাড়াও হন্ডার ঝুলিতে রয়েছে Dio 125। যা সর্বোচ্চ ৮.১ হর্সপাওয়ার শক্তি এবং ১০.৪ এনএম টর্ক তৈরি করে। কাধিক ফিচার্স সম্পন্ন এই স্কুটারের দাম ৮৩,৪০০ টাকা থেকে ৯১,৩০০ টাকা। হন্ডা ডিও মাইলেজ দেয় ৪৮ কিমি প্রতি লিটার।

Suzuki Avenis

সুজুকির এই স্কুটারটি বেশ শক্তিশালী ও মজবুত। কারণ এতে রয়েছে ১২৫ সিসি ইঞ্জিন যা সর্বোচ্চ ৮.৫ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। এই একই ইঞ্জিন Suzuki Burgman-এও রয়েছে। এতে মিলবে USB পোর্ট এবং ড্যাশ বক্সের মতো সুবিধা। স্কুটারের মাইলেজ ৫০ কিমি প্রতি লিটার। বাজারে এটির দাম ৯২,০০০ টাকা (এক্স-শোরুম)।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles