জারি ‘টুইটাঘাত’! এবার তরজা শুরু রাজ্যপাল-মহুয়া মৈত্র’র। চলল ট্যুইট-যুদ্ধ।

দু’পক্ষ‌ই কেউ কারোর থেকে কম যায়না। এবার ঠোকাঠুকি লাগল রাজ্যপালের সঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর। প্রথম ট‍্যুইটে তৃণমূল সাংসদ লেখেন, রাজ্য সরকার করোনা, আমফান এবং পরিযায়ী শ্রমিক সমস্যা যখন মসৃণভাবে সামলাচ্ছে, তখন রাজ্যপাল বিজেপির হয়ে আক্রমণ করছেন। মনে রাখা দরকার, পচা আপেল গাছ থেকে পড়ে বেশি দূরে যেতে পারে না।

পাল্টা দিতে ছাড়েননি রাজ‍্যপাল‌ও ট্যুইটে তাঁর জবাব, মহুয়া মৈত্র, তাঁর নিজের সরকারের বিরুদ্ধে যে ধারাল তিরগুলি নির্দিষ্ট লক্ষ্যে ছুড়েছিলেন, সেগুলি প্রাণঘাতী ছিল। সেগুলি পঞ্চায়েতের পুকুর চুরি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। ত্রিস্তর পঞ্চায়েতে ‘কাট মানি’-র কথা আবার মনে করিয়েছে। যা সবাই জানে। পঞ্চায়েতের দুর্নীতি সামনে এনে নিজে এখন বেকায়দায় পড়ে গিয়েছেন। আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা পঞ্চায়েতের চুরি সকলের নজরে এনে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহ পেতে চাইছেন। রাজ্যপালকে আক্রমণ কি সেজন্যই ??? তবে এমন অসহায় অবস্থায় আপনি একা নন, আপনার মতো যোগ্য নেতা-নেত্রীদের বন্দিদশা দেখে অবাক হই।

এর জবাবে রাজ্যপালকে আঙ্কলজি সম্বোধন করে মহুয়ার ট্যুইটে তিনটি বিষয় রয়েছে। এক, কার হাতে কতটা রক্ত লেগে রয়েছে, তা বিচার করে বিজেপি নেতা নির্বাচন করে। তৃণমূল কংগ্রেস কঠোর পরিশ্রমে বিশ্বাসী। দুই, আইনজীবী হিসেবে আপনার কেরিয়ার খুব উজ্বল নয়। আর যাই হোক, অন্তত রাজভবনের মর্যাদাটুকু রাখার চেষ্টা করুন। তিন, পরের রাজস্থান ভোটে আপনি সবসময়ই লড়তে পারবেন। নিজেকে সুস্থ রাখুন।

আরও অন্যান্য খবর