Strict Security: পূর্বের ঘটনা থেকে শিক্ষা, নাড্ডার আজকের সফরের জন্য কড়া নিরাপত্তায় মোড়া হল বর্ধমান ও কাটোয়াকে

আজ বাংলা সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ইতিমধ্যেই তাঁর বিমান পৌঁছেছে অন্ডাল বিমানবন্দরে। সেখানে ঢাক একঝাঁক কর্মসূচী নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে নাড্ডা।

জানা গিয়েছে, এদিন বিমানবন্দর থেকে নাড্ডা সোজা যাবে জগদানন্দপুরে রাজ্য পুরাতত্ত্ব বিভাগ অধিগৃহীত রাধাগোবিন্দ মন্দিরে। সেখানে তাঁর জন্য অপেক্ষা করছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

ডায়মন্ড হারবারের ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, এই কারণে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে বর্ধমান ও কাটোয়ায়। এদি রাধাগোবিন্দের মন্দিরে পুজো দিয়ে নাড্ডা যাবেন মুস্থুলসি গ্রামে। সেখানে এক কৃষকের বাড়িতে তাঁর আজকের মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে। তারপর সেই বাড়িসহ আসেপাশের আরও কিছু কৃষকের বাড়ি থেকে তিনি সংগ্রহ করবেন ধান ও কিছু আনাজ।

এদিন কাটোয়ার এই মুস্থুলি গ্রামেই রয়েছে তাঁর সভা। এখানে সভা সেরে বর্ধমান শহরে রোড শো করবেন নাড্ডা। উক্ত সভাস্থল ও রোড শো-য়ের রুটে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। রোড শো সেরে হেলিকপ্টারে ফিরে যাবেন নাড্ডা, এমনই জানা গিয়েছে। এই কারণে জগদানন্দপুর ও বর্ধমানের বামচাঁদাইতলায় হেলিপ্যাড করা হয়েছে। সেখানেও সিসি ক্যামেরা দিয়ে চলছে কড়া নজর।

আগেরবারের নাড্ডার কনভয়ে যে হামলা হয়েছিল, তার পুনরাবৃত্তি চায় না পুলিশ। এই কারণেই এবার অনেকটা সচেতন প্রশাসন। এই কারণে যে যে মন্দির বা বাড়িতে নাড্ডা যাবেন, সেই জায়গায় কারা কারা থাকবেন, সেই তালিকা চাওয়া হয়েছে বিজেপির কাছে। এলাকায় বেশি জমায়েত যাতে না হয়, সেদিকেও নজর রাখা হয়েছে।

জানা গিয়েছে এদিন বর্ধমান ও কাটোয়া, দুই জায়গাতেই এসপি পদমর্যাদার কর্তারা উপস্থিত থাকবেন। তাদের নীচে মোতায়েন করা হয়েছেন চারজন করে অতিরিক্ত পুলিশ সুপার। কাটোয়ায় থাকবেন আটজন ডিএসপি ও বর্ধমান শহরে থাকবেন ১২ জন ডিএসপি।

RELATED Articles