স্কুলে বার্ষিক পরীক্ষা হয়ে গিয়েছে। সেই কারণে বন্ধ রয়েছে স্কুল। কিন্তু তাও ভর্তি ও সরকারি বই দেওয়ার কাজ চলছিল স্কুলে। কিন্তু স্কুলে মহিলা তৃণমূলের সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ফলে বন্ধ স্কুল। সেই কারণে স্কুলে এসেও ফিরে গেল পড়ুয়ারা। এই ঘটনায় শুরু জোর বিতর্ক।
কোথায় ঘটেছে এই ঘটনা?
ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের একেবারে কেন্দ্রস্থলের বঙ্গ বিদ্যালয়ে। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছে এই স্কুল। এবার স্কুল বন্ধ রেখে তৃণমূলের অনুষ্ঠান করা নিয়ে ফের বিতর্কে জড়াল এই স্কুল। জানা গিয়েছে, গতকাল, শুক্রবার মহিলা তৃণমূলের উদ্যোগে বঙ্গ বিদ্যালয়ে আয়োজিত হয়েছিল সংঘবদ্ধ শপথ নামের একটি কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
জানা গিয়েছে, জেলার নানান প্রান্ত থেকে অসংখ্য মহিলা যোগ দিয়েছিলেন এই কর্মসূচিতে। স্কুলের সভাঘরে আয়োজিত হয় মহিলা তৃনমূলের এই কর্মসূচি। আর সেই কারণে স্কুল বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিন স্কুলে ভর্তি ও নতুন বই নেওয়ার কাজ চলার কথা ছিল। সেই অনুযায়ী এসেছিল বেশ কয়েকজন পড়ুয়া। কিন্তু স্কুল বন্ধ থাকায় তাদের ফিরে যেতে হয় বলে অভিযোগ।
এদিন স্কুলে কোনও শিক্ষক-শিক্ষিকাকেও দেখা যায়নি। স্কুলে থাকা নিরাপত্তারক্ষীরাও বলতে পারেন নি ঠিক কী কারণে বন্ধ রাখা হয়েছে স্কুল। জেলার সমস্ত স্কুল যেখানে খোলা, সেখানে এই বঙ্গ বিদ্যালয় কেন বন্ধ, তা নিয়ে কিছু জানাতে পারেনি শিক্ষা দফতরও।
তবে এই বিষয়ে খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক। অন্যদিকে, বিজেপির দাবী, তৃণমূলের কর্মসূচির কারণেই কোনও নোটিশ না দিয়েই বন্ধ রাখা হয়েছে বঙ্গ বিদ্যালয়। আবার তৃণমূলের পাল্টা দাবী, স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই রাখা হয়েছিল এই কর্মসূচি।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!