রাজ্যের আইসিডিএস সেন্টারে পড়াশোনা করে ছোটো ছোটো শিশুরা। কিন্তু সেই আইসিডিএস সেন্টারের স্কুল ঘর তৃণমূল কর্মীর দখলে। ফলে খুদেদের পড়াশোনার জায়গা এখন খোলা আকাশের নীচে। এভাবেই চলছে রান্না-খাওয়াও, এমনটাই অভিযোগ অভিভাবকদের। ব্লক প্রশাসনকে নালিশ জানিয়েও লাভ হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
কী ঘটেছে ঘটনাটি?
এই ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল ব্লকের রশিকপুরে আইসিডিএস সেন্টারে। দীর্ঘ আট বছরের সেই সেন্টার এখন তৃণমূল কর্মীর দখলে। সূত্রের খবর, ওই সেন্টারের জমিদাতা তথা ত্রিনমুক কর্মীর দাবী, তাঁর সঙ্গে নাকি আইসিডিএস সেন্টারের চুক্তি হয়েছিল যে সেন্টারের জন্য জমি দিলে পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। সেই কারণেই জমি দান করেছিলেন তিনি।
কিন্তু জমিদাতার দাবী, সেন্টার তৈরি হওয়ার পর পরিবারের কাউকে চাকরি দেওয়া হয়নি। ঘরের ভাড়াও পান না তিনি। সেই কারণে ওই জমিতে আইসিডিএস সেন্টার তৈরি হওয়ার পরই সেউ ভবন দখল করেছেন তিনি।
ওই জমিদাতা তথা তৃণমূল কর্মীর কথায়, দখল ছাড়া উপায় ছিল না। চুক্তি অনুযায়ী কাজ হয়নি। অভিযোগ, ওই ভবনে স্থানীয় তৃণমূল কর্মীরা মাঝেমধ্যেই আসেন। সকলে সেখানে আড্ডা দেন দীর্ঘ সময় ধরে। আর ভবনে ঠাঁই না পেয়ে ছোটো শিশুদের পড়াশোনা করতে হয় খোলা আকাশের নীচে।
এই ঘটনায় গাজোল ব্লকের সিডিওপি বলছেন যে এই ঘটনাটি তাঁর নজরে এসেছে। তিনি ওই ভবন পরিদর্শনও করে এসেছেন। তাঁর ক্তহায়ম ওই জমিদাতা যে চাকরি দেওয়ার দাবী তুলেছেন, সেভাবে যে চাকরি দেওয়া যায় না সেকথা তাঁকে বোঝানো হয়েছে।
সিডিওপি জানান, এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। জমিদাতা যদি ভবনটি না ছাড়েন, তাহলে পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা নিয়ে আবার তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।






