Suvendu Adhikari claimed BJP will win with huge lead: চলছে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। এদিন ভোট রয়েছে তমলুকে। সকাল থেকেই তমলুকের নানান প্রান্ত থেকে বিক্ষিপ্ত কিছু ঘটনার অভিযোগ এসেছে। এবার ভোট দিতে এসে এক বড় দাবী করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকে বিজেপি বড় লিডে জয়ী হবে, এমনটাই দাবী তাঁর (Suvendu Adhikari claimed BJP will win with huge lead)।
এদিন বেলার দিকে নন্দীগ্রামের বুথে ভোট দিতে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তাঁর দাবী, “প্রথম তিন ঘণ্টার ভোটে নন্দীগ্রামে সিংহভাগ ভোটই বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে পড়েছে। আমি তো পদ্মফুলে ভোট দিতে গিয়ে দেখলাম, পদ্মর বোতাম তো দেবে গেছে! তিন ঘণ্টা হয়েছে। তাতে সব পদ্মে মারছে। পদ্মের বাইরে কোনও কথা নেই” (Suvendu Adhikari claimed BJP will win with huge lead)।
এমনকি, শুভেন্দু এও দাবী করেন, “ওদের ক্যাম্পের লোকজনও আমাকে চোখ মারছে। বলছে, ঠিকাদারি করে। চুপচাপ পদ্মে ছাপ মারছে সকলে”। অর্থাৎ বিজেপি নেতা এটাই বোঝাতে চাইলেন যে নন্দীগ্রামে তৃণমূলের একাংশও ভোট দিচ্ছে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই (Suvendu Adhikari claimed BJP will win with huge lead)।
নন্দীগ্রাম থেকে বড় লিডে জেতার কথা ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari claimed BJP will win with huge lead)। তাঁর কথায়, “তৃণমূলকে আমরা সাফ করে দিয়েছি। ২০০-র বেশি জায়গায় এজেন্ট দিতে পারেনি। নন্দীগ্রামের সোনাচূড়া, ভেকুটিয়া-সহ একাধিক জায়গায় ওদের এজেন্ট পর্যন্ত নেই। তার চেয়েও বড় কথা, এবারে ৬৩টি সংখ্যালঘু বুথে আমাদের মুসলিম এজেন্ট বসেছে। এটা ভেরি গুড সিগন্যাল”।
কত লিডে জিতবে বিজেপি (Suvendu Adhikari claimed BJP will win with huge lead)?
এদিন বেশ হিসাব কষে শুভেন্দু জানিয়ে দিলেন, “নন্দীগ্রামের ২ নম্বর ব্লকে ১৮ হাজার এবং ১ নম্বর ব্লক থেকে অন্তত ৫ থেকে ১০ হাজার লিড পাবো। সবমিলিয়ে নন্দীগ্রাম থেকেই প্রায় ৩০ হাজার লিড হলে ব্যাপারটা বুঝতে পারছেন” (Suvendu Adhikari claimed BJP will win with huge lead)।
প্রসঙ্গত, এদিকে নন্দীগ্রাম থেকে ভোট শুরু হওয়ার সময় থেকেই নানান অভিযোগ উঠেছে। নন্দীগ্রামে একাধিক জায়গায় অশান্তি ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের তরফে। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য অভিযোগ করেছিলেন, তাদের দু’জন এজেন্টকে অপহরণ করেছে বিজেপি।





