আগামীকাল, শুক্রবার উদ্বোধন হবে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। গন্তব্যের যাত্রাপথে মোট ২০টি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন। জানা যাচ্ছে, এই ২০টি স্টেশনের মধ্যে বেশিরভাগ স্টেশনই উত্তরবঙ্গের (North Bengal)। এর জেরে বৈষম্যের অভিযোগ উঠেছে। এর মাঝেই এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) রেলমন্ত্রীকে চিঠি লিখে আর্জি জানালেন যাতে কবিগুরুর শান্তিনিকেতন-বোলপুরে (Shantiniketan-Bolpur) স্টেশনে স্টপেজ দেওয়া হয় বন্দে ভারত এক্সপ্রেসকে।
আগামীকাল, ৩০ ডিসেম্বর যাত্রা শুরু করবে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। এদিন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাত্রাপথে নিউ ফরাক্কা এবং মালদা টাউন স্টেশনে দাঁড়ানোর কথা এই ট্রেনের। কিন্তু আরও একটি স্টপেজ চেয়ে রেলমন্ত্রীর দফতরে চিঠি পাঠিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবী, কবিগুরুর শান্তিনিকেতন–বোলপুর স্টেশনে স্টপেজ দিক বন্দে ভারত এক্সপ্রেস। রেলের দাবী, প্রথমদিন নির্ধারিত তিনটি স্টেশন অর্থাৎ বোলপুর, মালদা টাউন এবং বারসই ছাড়াও অতিরিক্ত ১৭টি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস।
স্টপেজ নিয়ে রেলমন্ত্রীকে লেখা চিঠিতে সুকান্ত মজুমদারের দাবী, “সারা বছর দেশ–বিদেশের অসংখ্য পড়ুয়া এবং পর্যটক শান্তিনিকেতনে আসেন। এই বোলপুর শান্তিনিকেতনে নেই বিমান পথে যাতায়াতের যোগাযোগ। তাই বন্দে ভারত ট্রেন বোলপুর–শান্তিনিকেতনে দাঁড়ালে মানুষ দেখতেও পাবেন। আর উপকৃতও হবেন। বোলপুর–শান্তিনিকেতনে স্টপেজ দেওয়া হলে সমাজের প্রতিটি ক্ষেত্র থেকেই মানুষ সাধুবাদ জানাবেন”।
রেলের দাবী, অতিরিক্ত স্টপ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের সঙ্গে ট্রেনটির পরিচয় করানো যায়। এই ট্রেন চাক্ষুষ করানোই উদ্দেশ্য। কিন্তু এরপরও প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ দক্ষিণবঙ্গে এই ট্রেন হাতে গোনা কিছু স্টেশনেই দাঁড়াবে। তবে প্রথমদিন বোলপুরে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস।
রেলমন্ত্রীকে পাঠানো চিঠির শেষে সুকান্ত মজুমদার লিখেছেন, “একজন জনপ্রতিনিধি তথা বাংলার মানুষ হিসাবে আমার একান্ত আর্জি, বোলপুর–শান্তিনিকেতন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হোক”।
বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে সুকান্তর দাবীর পর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘”আমরা শুধুমাত্র সাধারণ মানুষের আবেগকে কাজে লাগাতে চাইছি। তাই প্রথম দিনে কুড়িটি স্টপেজের ভাবনা থাকছে। তার মধ্যে অবশ্যই বেশিরভাগ উত্তরবঙ্গের। তবে কমার্শিয়াল রান শুরু হলে মাত্র তিনটি স্টপেই দাঁড়াবে বন্দে ভারত। বোলপুর, মালদা টাউন, বারসই”।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!