ভাঙছে তৃণমূলের ঘর! অমিত শাহের উপস্থিতিতেই পদ্ম পতাকা তুলবেন শুভেন্দু-সুনীল-জিতেন্দ্র: সূত্র

বিধায়ক পদ থেকে ইতিমধ্যেই ইস্তফা দিয়ে দিয়েছেন শুভেন্দু। দীর্ঘদিনের দিদি-ভাইয়ের সম্পর্ক সম্পর্ক শেষ। বিজেপির হাত ধরেই নিজের দ্বিতীয় রাজনৈতিক জীবন শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই খবর একপ্রকার নিশ্চিত। মঙ্গলবারই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন নন্দীগ্রামের বিদায়ী তৃণমূল বিধায়ক। জোর গুঞ্জন উঠেছে অমিত শাহের উপস্থিতিতেই বাংলায় পদ্ম পতাকা হাতে তুলে নেবেন তিনি।
এবার খবর, শুধু শুভেন্দুই নন, অমিত শাহের উপস্থিতিতে তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল‌ও যোগ দেবেন বিজেপিতে। গতকাল‌ই শাসকদলের বিরুদ্ধে বেসুরে কথা বলেছিলেন এই সাংসদ। রাতে বিধানসভা থেকে ফেরার পর সুনীল মন্ডলের বাড়িতেই বৈঠকে বসেন শুভেন্দু, জিতেন্দ্ররা।
আর আজকের প্রাপ্ত খবর অনুযায়ী, শুভেন্দু-সুনীল একসঙ্গে যোগ দেবেন বিজেপিতে। মেদিনীপুরের সভায় দু’জনে একসঙ্গে যোগ দেবেন, তাঁরা বলে খবর সূত্রের।
‘আমরা দুই ভাই, এক সঙ্গে কাজ করব, বাংলায় গণতন্ত্র ও উন্নয়নের জন্য কাজ করব। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করব’, সুনীল মণ্ডল ও বিক্ষুব্ধ নেতাদের বৈঠকে জানিয়েছেন শুভেন্দু।
ফিরহাদের সঙ্গে সম্প্রতি দ্বন্দ্বে নামা আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি‌ও মেদিনীপুরে আয়োজিত হতে চলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় বিজেপিতে যোগ দিতে চান বলে জানাচ্ছে সূত্র।

RELATED Articles