শুভেন্দু কী সত্যিই তৃণমূলে ফিরছেন? জানালেন নিজের মুখেই

কিছুদিন আগেই এক সাংবাদিক বৈঠকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবী করেছিলেন যে শুভেন্দু অধিকারী নাকি তৃণমূলে ফিরতে চাইছেন। তিনি এও বলেন যে শুভেন্দু ফিরতে চাইলেও তাঁকে দলনেত্রী ফেরাতে চান না। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন শুভেন্দু নিজেই।

উল্লেখ্য, গত মঙ্গলবার সল্টলেকে এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন কুণাল। তিনি জানান, “যারা তৃণমূল থেকে গেছে, তারা বলছে আমাদের নাও। শুভেন্দু ফিরতে চাইছে। ওর সঙ্গে দু’-একজন যারা গিয়েছে, তারাও চাইছে ফিরতে। শুভেন্দু ফিরতে চাইছে, কিন্তু ফেরানো হবে না”।

এই প্রসঙ্গে এবার গতকাল, শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন যে তিনি তৃণমূলে ফিরছেন না। এসব গুজব ও মিথ্যে খবর। নিজের টুইটার হ্যান্ডেলে শুভেন্দু লেখেন যে এমন এটা বিরোধীদের (তৃণমূলের) ‘রাজনৈতিক চমক’।

বলে রাখি, এর আগে বিধাননগর পুরভোটের প্রচার করতে গিয়ে সব্যসাচীকে তোপ দেগেছিলেন শুভেন্দু। নাম না করেই সব্যসাচীকে নিশানা করে তিনি বলেছিলেন, “সেই প্রার্থী হিসেব কষে রেখেছিলেন। বিজেপি সরকারে আসছে মনে করে গিয়েছিলেন। এখন বিজেপি প্রথান বিরোধী দল রাজ্য। এখন রাজ্যে তিন থেকে ৭৭ হয়েছে বিজেপি। কিন্তু আমরা ১৪৮টি আসন পাইনি। রাজনীতি যাদের পেশা, ব্যবসা, শাসকদলের সঙ্গে না থাকলে, কাটমানি না পেলে, তারা বিরোধী দলের রাজনীতি করতে পারে না,তারা মধু খেতে তোলামূলে ফিরে গিয়েছে”।

এই প্রসঙ্গ নিয়ে কুণাল বলেন, “যাদের কোনও জনভিত্তি নেই, মানুষের সমর্থন নেই, অবসাদ থেকেই এগুলো বলছে তারা। সব্যসাচীকে ঈর্ষা করছে। আর শুভেন্দু তো ফিরতেই চাইছে। তাই অবসাদ থেকে এ সব বলছে। এ সবে গুরুত্ব দেওয়ার কোনও অর্থ নেই”।

RELATED Articles