‘যারা ভারতের পতাকায় পা দিয়েছে, তাদের শুধু খাওয়া নয়, সব বন্ধ করে দেব…’, বাংলাদেশকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বাংলাদেশে উত্তেজনা থামার নাম নেই। সেখানে বেড়েই চলেছে হিন্দুদের উপর নির্যাতন। এর উপর ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারির ঘটনায় আরও উত্তপ্ত হয়েছে সে দেশের পরিস্থিতি। এই বিষয়ে নানান দেশের তরফে কড়া বার্তা পেয়েও উদাসীন বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকার। এর আগেও বাংলাদেশকে নানা হুঁশিয়ারি দিয়েছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের একবার বাংলাদেশকে শানালেন তিনি।

চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারির প্রতিবাদে গত সোমবার পেট্রাপোলে প্রতিবাদ করেন সনাতনীরা। সেই প্রতিবাদে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। অরাজনৈতিক ব্যানারে এই বিক্ষোভ দেখান তারা। সেই প্রতিবাদ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “সন্ন্যাসীদের পেট্রাপোল অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, ওরা বাংলাদেশের খাবার বন্ধ করতে গেছে”। এবার সেই মন্তব্যের পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী।   

এদিন শুভেন্দু বাংলাদেশকে হুঁশিয়ারি দেগে বলেন, “ভারতের পাতাকায় যারা পা দিয়েছে, শুধু খাবার না, তাদের আর কী কী বন্ধ করি আপনারা দেখুন। ওদের চিকিৎসাও বন্ধ করে দেব। দেশ আগে। মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরণের কথা বলেন”।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বিরোধী দলনেতার মন্তব্য, “আমার পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে ৮ বছর জেলে ছিলেন। মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি। আমার মা ৬০ সালে বরিসাল থেকে এখানে এসেছিলেন। আমি অত্যাচার জানি। মমতা বন্দ্যোপাধ্যায় কী করে স্বাধীনতার মর্ম বুঝবেন”?

শুভেন্দু আরও বলেন, “বিধানসভা থেকে দিল্লির সরকারকে সনাতন বোর্ড তৈরির আবেদন জানানো উচিত। লভ জিহাদের বিরুদ্ধে, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মান্তরণের বিরুদ্ধে বিল আনা উচিত”।

আরও পড়ুনঃ ‘আপনার লজ্জা করে না…’, নিয়োগ দুর্নীতিতে জামিন মামলায় পার্থকে তুমুল ভর্ৎসনা সুপ্রিম কোর্টের 

বিজেপি নেতার দাবী, “গোটা পৃথিবীতে এনআরসি আছে, আমাদের দেশেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটি পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠবে, উই ওয়ান্ট এনআরসি । এনআরসি  হলে রোহিঙ্গাগুলো থাকতে পারবে না। এটা হিন্দু – মুসলমানের বিষয় নয়। এটা ভারতীয়দের নিজস্ব বিষয়”।

RELATED Articles