‘ভাইপো ৭০ কোটি টাকা খরচ করে কালীঘাটে বাড়ি বানিয়েছে, সেই আয়ের উৎস কী’, অভিষেককে পাল্টা আক্রমণ শুভেন্দুর

আজ, সোমবার রাষ্ট্রপতি নির্বাচন (President Election)। এর আগের রাতে অর্থাৎ গতকাল, রবিবার রাতে বিজেপি বিধায়কদের (BJP MLA) পাঁচতারা হোটেলে থাকা নিয়ে নানান প্রশ্ন তোলা হয় শাসকদলের তরফে। এবার এবার এর পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আজ, সোমবার বিধানসভায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও তৃণমূলের দলীয় কার্যালয় নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তিনি বলেন, “৭০ কোটি টাকা খরচ করে কালীঘাটে একটা বাড়ি বানিয়েছে ভাইপো। তার আয়ের উৎস কী”?

এদিন শুভেন্দু বলেন, “জনগণের কয়লার টাকায় তৈরি হয়েছে শান্তিনিকেতন বাড়ি। একটা গরিব চা দোকানদারকে তুলে দিয়ে তৈরি করেছে। ওই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? ৭০ কোটি টাকা খরচ করে কালীঘাটে একটা বাড়ি বানিয়েছে ভাইপো। তার আয়ের উৎস কী”?

নন্দীগ্রামের বিধায়ক এদিন আরও প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “ক্যামাক স্ট্রিটে যে অফিসটা চলে, সেই অফিসটা কার? ওখানে তো স্কোয়্যার ফিট ৩০,০০০ টাকা করে। তপসিয়ায় একটা অফিস থানা সত্বেও গত অক্ষয় তৃতীয়ায় যে অফিসটা উদ্বোধন করেছে সেটা তো সেভেন স্টার”।

বলে রাখি, রাষ্ট্রপতি নির্বাচনের আগের রাতে কলকাতা লাগোয়া নিউ টাউনের হোটেলে রাত্রিবাস করেন বিজেপির ৬৯ জন বিধায়ক। সকালে সেই হোটেল থেকেই সরাসরি বিধানসভায় ভোট দিতে আসেন তারা। এদিন বিজেপি বিধায়কদের গলায় দেখা যায় আদিবাসী সংস্কৃতির প্রতীক হিসেবে হলুদ উত্তরীয়। তৃণমূল দাবী করেছে যে ক্রস ভোটিংয়ের ভয়েই নাকি বিজেপি তাদের বিধায়কদের বন্দি করে হোটেলে রেখেছিল।

আরও অন্যান্য খবর