‘কাকতালীয় নাকি অনুপ্রেরণা?’, পাকিস্তানের অনুকরণে অমিতকে উপদেষ্টা হিসেবে নিয়োগ, তৃণমূলনেত্রীকে পরোক্ষভাবে তোপ শুভেন্দুর

পাকিস্তানের অনুকরণেই অমিত মিত্রকে জোড়া উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। এমনটাই দাবী তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গতকাল, মঙ্গলবার টুইটারে শুভেন্দু লেখেন, “নেহাত কাকতলীয় নাকি অনুপ্রেরণা নেওয়া হচ্ছে? পাকিস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী শওকত তারিনকে প্রধানমন্ত্রীর (ইমরান খান) উপদেষ্টা হিসেবে নিয়োগ করার কয়েকদিন পরেই অমিত মিত্রকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করে পাকিস্তানকে অনুকরণ করেছে পশ্চিমবঙ্গ। দু’জনেই অর্থমন্ত্রী ছিলেন। দু’জনেরই সাংবিধানিক মেয়াদ শেষ হয়ে গিয়েছিল”।

https://twitter.com/SuvenduWB/status/1458111163460317186?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1458111163460317186%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fbengal%2Fdistricts%2Feerie-coincidence-or-seeking-inspiration-suvendu-adhikari-says-mamata-banerjee-emulates-pakistan-by-appointing-amit-mitra-as-adviser-to-cm-31636476852463.html

গতকাল মন্ত্রিসভার রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান যে অমিত মিত্রকে মুখ্যমন্ত্রী ও অর্থ দফতরের প্রধান মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। একুশের নির্বাচনে শারীরিক অসুস্থতার কারণে লড়তে পারেন নি অমিত। তবে তৃতীয় তৃণমূল সরকারের আমলে তিনিই ছিলেন অর্থমন্ত্রী।

তৃণমূল নেত্রী জানিয়েছিলেন যে অমিতের মতো নেতাদের জন্য বিধান পরিষদ গঠন করা হবে। কিন্তু তা আর শেষ পর্যন্ত হয়নি। এদিকে ভোটেও লড়েন নি অমিত মিত্র। কিন্তু সংবিধানের নিয়ম অনুযায়ী, ভোটে না জিতে সর্বোচ্চ ছ’মাস মন্ত্রী থাকা যায়। এই কারণে অর্থমন্ত্রীর পদে থাকতে পারবেন না অমিত।

অর্থের দায়িত্ব নিজের কাঁধে নিলেও ভরসার অমিতকে কিন্তু অর্থ দফতর থেকে সরালেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে মন্ত্রিসভা পদমর্যাদার জোড়া উপদেষ্টা নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়োগ করা হয়েছে প্রতিমন্ত্রী হিসেবে।

এদিকে, শুভেন্দু যে শওকতের কথা বলেছেন, তাঁকে গত মাসে অর্থ সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে পাকিস্তান সরকার। পূর্ণমন্ত্রীর পদমর্যাদা দিয়েছেন ইমরান। চলতি বছর ১৭ই এপ্রিল অর্থমন্ত্রী হয়েছিলেন শওকত। কিন্তু ছ’মাসে ভোটে না জিততে পারায় গত ১৬ই অক্টোবর তাঁর মন্ত্রিত্বের মেয়াদ শেষ হয়। আর এরপরই তাঁকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করে ইমরান সরকার।

RELATED Articles