‘বাংলাদেশে রাজাকারের বাচ্চাদের আত্মসমর্পণ করাবে ভারত’, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক হুঁশিয়ারি শুভেন্দুর

বাংলাদেশের পরিস্থিতি দিনদিন উত্তাল হয়েই চলেছে। হিন্দুদের উপর বাড়ছে নির্যাতন। এরই মধ্যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়েও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে আগুন জ্বলছে। এমন আবহে এবার বাংলাদেশকে শানিয়ে প্রবল ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত সরকারের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে সেদেশের অন্তর্বর্তী ইউনুস সরকারকে। গতকাল, সোমবার বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে ও ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির প্রতিবাদে বনগাঁর পেট্রাপোল সীমান্তে একটি সভার আয়োজন করা হয়। অরাজনৈতিক সংগঠনের ব্যানারে সন্ন্যাসীদের তরফে আয়োজন করা হয়েছিল এই সভার। এই সভায় সামিল হন শুভেন্দু অধিকারীও। সেই সভা থেকেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরব হন তিনি।  

এদিন বাংলাদেশকে জঙ্গিদের দেশ বলে দাগেন শুভেন্দু। বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশকারীরা ঢুকছে, তাদের চিহ্নিত করা হবে বলেও হুমকি দেন তিনি। আরও বলেন, “একাত্তরে পাকিস্তানের সেনাপ্রধান আত্মসমর্পণ করেছিল। আর এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। ভারত শুধুমাত্র একটা দেশ নয়, নরেন্দ্র মোদীর নেতৃত্বে পৃথিবীর একটি শক্তিশালী রাষ্ট্র”।

শুধু তাই-ই নয়, ভবিষ্যৎ ভালো করতে চাইলে এখনই বাংলাদেশকে শুধরে যেতে হবে বলেও এদিন রীতিমতো হুঙ্কার দেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “আমরা ঘোষণা করেছিলাম যে আজ পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ বাণিজ্য বন্ধ থাকবে। আজ সকাল ছ’টা থেকে বাণিজ্য বন্ধ আছে। এটা ২৪ ঘণ্টা চলবে। আগামীকাল সকাল ছ’টা পর্যন্ত (এটা চলবে)”।

আরও পড়ুনঃ কয়লা-গরুর পর এবার জমিও চুরি! জোর করে আদিবাসীর জমি নিজের নামে করে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, তুমুল শোরগোল

এদিন হুঁশিয়ারি শানিয়ে ইউনুসের উদ্দেশে শুভেন্দু বলেন, “কলকাতায় রোজ যে আবর্জনা বেরোয় সেটা ফেলে দিয়ে এলেই ঢাকা পড়ে যাবেন আপনি। পাঙ্গা নিতে আসবেন না। এটা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এবং অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে আমরা পাঁচদিন বন্ধ করব। তারপর ২০২৫ সালে আমরা লাগাতার বন্ধ করে ওরা আলু, পেঁয়াজ কীভাবে খায়, সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ”।

RELATED Articles