দাদাগিরি তৃণমূল নেতার! বাজারে ঢুকে ব্যবসায়ীকে চড় মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, বিক্ষোভ ব্যবসায়ী সমিতির

নানান তৃণমূল নেতার বিরুদ্ধে নানা সময় একাধিক অভিযোগ ওঠে। কখনও রাজনৈতিক প্রভাব কোনও জিনিস কব্জা করা বা কখনও আবার কাউকে হুমকি দেওয়া, এমন ঘটনার কথা আকছার শোনা যায়। এবার এক তৃণমূল নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীকে চড় মারার অভিযোগ উঠল।  

ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুরিয়া খাস কেন্দা বাজারে। সেই বাজারে ঢুকে এক সবজি বিক্রেতাকে চড় মারার অভিযোগ উঠেছে জামুরিয়া ব্লক ২ তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানার বিরুদ্ধে। তিনি আবার জামুরিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পদেও রয়েছেন বলে খবর। নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়েই ব্যবসায়ীকে এমন হেনস্থার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

যদিও সিদ্ধার্থ রানার তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কিন্তু বাজারের সিসিটিভি ফুটেজে সেই ঘটনা ধরা পড়েছে। ব্যবসায়ীকে এভাবে চড় মারার ঘটনায় বিক্ষোভ দেখান ব্যবসায়ী সমিতির সদস্যরা। আসানসোলের জামুরিয়ায় রাজ্য সড়ক অবরোধ করেন তারা। এর জেরে বেশ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, অবিলম্বে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওই ব্যবসায়ী বলেন, “ওঁ নেতা হতে পারে বটে, তা বলে ভরা বাজারে আমার সঙ্গে এরকম কেন করবে? আমার গায়ে হাত কেন দেবে? আমাকে মারার অধিকার কে দিল? আমরা খেটে খাই”।

আরও পড়ুনঃ ‘বাংলাদেশে রাজাকারের বাচ্চাদের আত্মসমর্পণ করাবে ভারত’, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক হুঁশিয়ারি শুভেন্দুর

বিক্ষোভকারীদের বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তাল হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসাও বাঁধে। আক্রান্ত হয় পুলিশও। ব্যবসায়ীদের অভিযোগ, তৃণমূল নেতা সিদ্ধার্থ রানা এর আগেও এমন কাজ করেছেন। তাঁর দাদাগিরি চলতেই থাকে এলাকায়। প্রায়ই মারধরের ঘটনায় নাম জড়ায় এই নেতার। সিসিটিভিত ফুটেজে এর প্রমাণও রয়েছে। কিন্তু তাঁর বিরুদ্ধে প্রমাণ থাকা সত্ত্বেও তিনি অভিযোগ মানতে নারাজ। এর জেরে আজ, মঙ্গলবার সকাল থেকেই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

RELATED Articles