রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লি তলব হাইকমান্ডের! কি কারণে পড়ল ডাক?

বঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পুরস্কার স্বরূপ রাজ্যের প্রধান বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী।

আর এবার তাঁকেই তড়িঘড়ি দিল্লিতে তলব করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু কেন‌ও হঠাৎ এই জরুরি তলব? জানা গেছে সোমবার রাতেই দিল্লি পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। আজ অর্থাৎ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে এই বিজেপি নেতার।

আরও পড়ুন- ২১ জুন থেকে ১৮ উর্ধ্ব সবাইকে বিনামূল্যে করোনা টিকা দেবে কেন্দ্র! জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধানমন্ত্রী

এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে‌ও তাঁর বৈঠকের কথা রয়েছে। বুধবার হতে পারে এই বৈঠক। তবে এদিনের বৈঠকে কী নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে তেমন কিছু জানা যায়নি।

তবে আপাত প্রাপ্ত খবর অনুযায়ী, বিধানসভা নির্বাচন পরবর্তী বাংলায় যে পরিমাণে হিংসা হয়েছে। যে পরিমাণে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা সেই হিংসার অভিযোগে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছেন বিজেপির ১৮ সাংসদ। গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন হয়েছেন দলের ৪০ কর্মী। শাসকদলের সন্ত্রাসের কারণে ঘরে ফিরতে পারেননি বহু সাধারণ কর্মী-সমর্থক। রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে যাবতীয় তথ্য-পরিসংখ্যান তুলে ধরবেন সাংসদরা। হস্তক্ষেপ করার আবেদনও করা হবে।

আরও পড়ুন-‘নন্দীগ্রামের হার মানতে না পেরে শুভেন্দুকে ফাঁসানোর চেষ্টা চলছে’, মমতাকে তোপ দিলীপের

আর এবার বাংলা বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন শুভেন্দু অধিকারি। আর ঠিক সেই কারণেই রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার সময় তাঁর উপস্থিতি অত্যন্ত জরুরী। সেই কারণেই তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে বলে খবর। সেইসঙ্গে ভবিষ্যতে, বাংলায় বিজেপির রণকৌশল কী হবে, কীভাবে বাংলায় আর‌ও শক্ত ভিত তৈরি করবে গেরুয়া শিবির এই নিয়ে‌ও আলোচনা হতে পারে।

RELATED Articles