‘সপ্তাহের শুরুতেই বোমা পড়বে, কূলকিনারা পাবে না তৃণমূল’, ভোট আবহে এ কীসের ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী?

Suvendu Adhikari warned about TMC: শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। প্রথম দফার ভোট শেষ হয়েছে। এখনও বাকি ৬ দফা। ফলত প্রচারে কোনও খামতিই রাখছেন না কোনও রাজনৈতিক দলের নেতানেত্রীরাই। চলছে জোরদার প্রচার। আর এই প্রচারে গিয়েই প্রতিপক্ষ দলকে আক্রমণ করার কোনও সুযোগ ছাড়ছেন না নেতারা। এবার ফের একবার এক বড় হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari warned about TMC)। তৃণমূল ‘বেসামাল’ হয়ে পড়বে বলে কটাক্ষ তাঁর।

গতকাল, শনিবার মালদহের রতুয়ায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভামঞ্চ থেকেই তৃণমূলের উদ্দেশে হুঁশিয়ারি শানান তিনি (Suvendu Adhikari warned about TMC)। বলেন, “আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কূল কিনারা পাবে না। সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন”।

কীসের ইঙ্গিত দিতে চাইলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari warned about TMC)?

শুভেন্দুর কথায়, “আমি রাজনৈতিক বিস্ফোরণের কথা বলছি। আদালতের বিষয়ে কিছু বলতে পারব না। আর কাকুর গলা মিললে তো ভাইপো বিপদে পড়বে। এ তো আমি সেদিনও বলেছি। আজ তো রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছি। অন্য কথা তো বলিনি। বুঝে নিন সব” (Suvendu Adhikari warned about TMC)

এদিনের এই সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও কথা বলেন শুভেন্দু। কিছুদিন আগেই এক বিজেপি নেত্রী দাবী করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার নাকি তিনমাসের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তবে সেই দাবী নস্যাৎ করে এদিন শুভেন্দু বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। আমরা তিন হাজার দেব। অন্নপূর্ণা ভাণ্ডার দেব। ২৬ তারিখ প্রধানন্ত্রী আসছেন। সভা করবেন। ইংলিশবাজারে রোড শো করবেন প্রধানমন্ত্রী” (Suvendu Adhikari warned about TMC)

প্রথম দফার ভোট নিয়ে বেশ আশাবাদী শুভেন্দু (Suvendu Adhikari warned about TMC)। তিনি বলেন, “কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিজেপি ভালো ভোটে জিতছে। তৃণমূল বিজয় মিছিল করেছে। তৃণমূল জানে, এই ভোটে ওদের ভরাডুবি হবে। তাই ভোট পরামর্শদাতা সংস্থার বুদ্ধিতে এসব করেছে। ওই তিন আসনে বিজেপি প্রার্থীরা এবার দ্বিগুনেরও বেশি ভোটে জিতে গিয়েছেন”।

যদিও শুভেন্দুর এই হুঁশিয়ারিতে বিশেষ পাত্তা দিতে নারাজ তৃণমূল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “তৃণমূল বেসামাল হওয়ার জায়গায় নেই। বিজেপি বেসামাল হয়ে আছে। একদিকে বাংলার প্রতি বঞ্চনা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মডেল এবং লক্ষ্মীর ভাণ্ডার-এর ভিত্তিতেই ভোট হচ্ছে”।

RELATED Articles