২১শে জুলাইয়ের সমাবেশের ফেসবুক লাইভ দেখছিলেন শুভেন্দু, পুরনো দলকে প্রতি আবেগ? ভাইরাল ছবিকে কেন্দ্র করে হইচই নেটপাড়ায়

আজ ২১শে জুলাই (21st July) তৃণমূলের শহিদ দিবস (Martyr Day)। গত দু’বছর ধরে করোনা পরিস্থিতির কারণে এই শহিদ দিবস পালন করা হয়নি। তবে এই বছর তা হল বেশ বড় করেই। এই সমাবেশের দিকে নজর ছিল তৃণমূল (TMC) কর্মী-সমর্থকদের। তবে এবার শোনা গেল, এই সমাবেশের ফেসবুক লাইভ দেখছিলেন তৃণমূলের পুরনো সৈনিক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনই একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।

করোনা অতিমারির পর আজকের এই শহিদ দিবসের সমাবেশে লাগামছাড়া ভিড়ের সাক্ষী থাকল কলকাতা। তৃণমূলের মতে, এই বছর রেকর্ড ভিড় হয়েছে একুশের জুলাইয়ের সমাবেশে। রাজ্যের বাইরে থেকেও নানান তৃণমূল কর্মী-সমর্থক এসেছেন সমাবেশে যোগ দিতে। বৃষ্টি উপেক্ষা করেই নিজেদের প্রিয় নেত্রীর বক্তৃতা শুনেছেন তারা।

এদিন ধর্মতলা চত্বরে মানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের এই সমাবেশে সকলের মাঝে দাঁড়িয়ে দলের পরবর্তী কর্মসূচির কথা জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যখন তৃণমূল নেতা, কর্মী, সমর্থকরা এই সমাবেশের দিকে তাকিয়ে ছিলেন, যারা সমাবেশে দৈহিকভাবে উপস্থিত থাকতে পারেন নি, তারা ভারচুয়ালি এই সভা দেখছিলেন, সেই সময় বিরোধী পক্ষেরও নজর ছিল মমতার এই সমাবেশের দিকে।

অন্তত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি তো তাই-ই বলছে। ভাইরাল হওয়া স্ক্রিনশটটিতে দেখা যাচ্ছে যে ফেসবুক লাইভ চলাকালীন ‘ওয়াচিং’ অর্থাৎ দর্শকদের তালিকায় ভেসে উঠেছে শুভেন্দু অধিকারীর নামও। যেখানে শুভেন্দুর ছবির পাশে একটি ব্লু টিকও রয়েছে অর্থাৎ ওই প্রোফাইলটি ভেরিফায়েড। তাই নেটিজেনদের অনেকেরই দাবী, শুভেন্দু অধিকারী সত্যিই একুশে জুলাইয়ের সমাবেশে নজর রেখেছিলেন।

২১শে জুলাইয়ের সমাবেশের ফেসবুক লাইভ দেখছিলেন শুভেন্দু, পুরনো দলকে প্রতি আবেগ? ভাইরাল ছবিকে কেন্দ্র করে হইচই নেটপাড়ায়

এদিন এদিকে সমাবেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েও এই কথা বলেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই শহিদ দিবস নিয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়ে নি বিরোধীরা। এই প্রসঙ্গে অভিষেক বলেন, “আমি তো শুনলাম শুভেন্দু নিজেও একুশের সভা ফেসবুক থেকে দেখছিল”। তবে বিজেপির তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

RELATED Articles