শুভেন্দু’র নিশানায় সৌগত! “ওঁর মুখে নীতির কথা মানায় না, ওঁর আমাকে প্রয়োজন হয়েছে, আমার ওঁকে হয়নি”

গতকাল মেদিনীপুরের জনসভা থেকে বিজেপি নেতাদের অশালীন বাক্-আক্রমণ করেছিলেন তৃণমূল নেতা সৌগত রায়। আর আজ ২৪ ঘণ্টারও কম ব্যবধানে তৃণমূলের কাঁথি সভার মেচেদা বাইপাস থেকে ৫ কিমি দীর্ঘ মিছিলের আয়োজন করে ফেলল বিজেপি। 

 

আর অবশ্যই এই মিছিলের নেতৃত্বে ছিলেন মেদিনীপুরের ভূমিপুত্র তথা ট্রিনামুল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আজকের পদযাত্রায় শুভেন্দু নিশানায় ছিলেন ভাইপো অভিষেক, পিসি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে থেকে সৌগত রায়।

তৃণমূলের এই বর্ষীয়ান নেতা গতকাল‌ই শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলে দেগে ছিলেন।  আজ পাল্টা দিলেন শুভেন্দু। বললেন, “শুভেন্দুকে বিশ্বাসঘাতক বলার কারণে মানুষ রাস্তায় নেমেছে। ওঁর মুখে নীতির কথা মানায় না। আমি ওঁর হয়ে প্রচার করেছি, আমার নির্বাচনী প্রচারে ওঁকে প্রয়োজন হয়নি”।

তৃণমূলের সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক শেষে তাঁর বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “আর নয় অন্যায় কর্মসূচিতে আজ ৬ কিলোমিটার পদযাত্রা ছিল। সেই পদযাত্রায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। আমাকে দেখে সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন। তাঁরা প্রমাণ করে দিয়েছেন যে, আমি কোনও ভুল সিদ্ধান্ত নিইনি। আমার সিদ্ধান্ত সঠিক ছিল। জনগণের শিলমোহর আমি পেয়ে গিয়েছি। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। ডেমোক্র্যাসি মানে অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। স্বামীজির চরৈবতি মন্ত্রকে সামনে রেখেই এবার এগিয়ে যেতে চাই।”

আরও অন্যান্য খবর