রাজ্যপাল পদে মেঘালয়ে কর্ম মেয়াদ শেষ তথাগত রায়ের! দেখে নিন বাংলা থেকে এবার রাজ্যপাল পদপ্রার্থী কারা?

কেন্দ্রে বিজেপি শাসনকালে পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে প্রথম ভিন রাজ্যে রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন তথাগত রায়। রাজ্যপাল হিসেবে তাঁর কর্ম মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২০শে মে। কিন্তু করোনার আবহে স্টপগ্যাপ হিসেবে অতিরিক্ত প্রায় আড়াই মাস মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন তথাগত রায়।

আর সেই উক্ত দায়িত্ব থেকেই মঙ্গলবার অব্যাহতি পেলেন তিনি। মেঘালয়ের নতুন রাজ্যপালের দায়িত্বভার উঠল সত্যপাল মালিকের হাতে। দায়িত্ব থেকে মুক্তি পেয়েই রাজ্যে ফিরে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। সেই বার্তা দিল্লিকেও জানিয়ে দিয়েছেন তিনি। সপ্তাহখানেক আগেই তথাগত রায় প্রকাশ্যেই সাংবিধানিক প্রধানের পদ ছেড়ে আবার সক্রিয় রাজনীতিতে ফিরে আসার ইচ্ছাও প্রকাশ করেছিলেন।

তথাগত’র পর বাংলা থেকে এবারও রাজ্যপাল করার ইঙ্গিত পাওয়া গেছে কেন্দ্র থেকে। সেই তালিকায় সবার প্রথমে আছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অসীম ঘোষ। এছাড়াও রাজ্যপাল হওয়ার দৌড়ে আছেন প্রাক্তন আইপিএস অফিসার আর কে হান্ডা। যিনি ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন। আছেন ভারত সরকারের রাবার কর্পোরেশনের চেয়ারম্যান ও রাজ্য বিজেপির বর্তমান কোষাধ্যক্ষ ডঃ সাওয়াত ধানানিয়া।

আরও অন্যান্য খবর