এ কেমন শিক্ষক! টলমলে পায়ে ম’দের নে’শায় চুর হয়ে ক্লাসে ঢুকেই বমি করে ফেললেন শিক্ষক, অকারণে মা’র’ধ’র পড়ুয়াদের, ক্ষোভ অভিভাবকদের

চোখ ঢুলুঢুলু হয়ে রয়েছে, পা-ও যেন ঠিকমতো চলছে না। টলে প্রায় পড়েই যাবেন, এমন অবস্থা। এমনভাবেই ক্লাসে ঢুকলেন সহকারী প্রধান শিক্ষক। ক্লাসে ঢুকে কয়েকজন পড়ুয়াকে অকারণেই কয়েক ঘা বসিয়েও দিলেন। এই ঘটনায় শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ অভিভাবকদের।

কী ঘটেছিল গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে পটাশপুরের ভুবন মঙ্গলপুর প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, এই স্কুলে আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন জিতেন্দ্রনাথ সিংহ। প্রধান শিক্ষক থাকাকালীনও তিনি স্কুলে ম’দ্য’প অবস্থায় আসতেন। এখন স্কুলে নতুন প্রধান শিক্ষক এসেছেন। আর জিতেন্দ্র এখন সহকারী প্রধান শিক্ষকের ভূমিকায়। কিন্তু অভ্যেস পাল্টায় নি তার।

অভিযোগ, গত মঙ্গলবার সেই একই ভাবে স্কুলে ম’দ খেয়ে আসেন ওই শিক্ষক। টলমল পায়ে প্রবেশ করেন ক্লাসরুমে। আর ক্লাসে ঢুকেই কয়েকজন ছাত্রছাত্রীকে বেধড়ক মা’র’ধ’র করেন তিনি। এমনকি, ক্লাসের মধ্যেই বমিও করে ফেলেন। এরপর মাটিতে শুয়ে পড়েন তিনি। এই ঘটনার খবর পেয়ে স্কুলে আসেন গ্রামবাসী ও অভিভাবকরা।

গ্রামবাসীরা ওই শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখান। শিক্ষকের শাস্তির দাবী করেন তারা। ঘটনাস্থলে আসে পুলিশ। তারা ওই ম’দ্য’প শিক্ষককে বিক্ষোভের মুখ থেকে উদ্ধার করে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা ও অভিভাবকরা।

 এই ঘটনায় পটাশপুর-২ বিডিও শঙ্খ ঘটক বলেন, “মদ্যপ অবস্থায় স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীদের মারধর করেন বলে অভিযোগ আসে। প্রশাসনকে জানানো হয়েছে। গোটা বিষয়টি দেখা হচ্ছে। এই ধরনের ঘটনা স্কুলে অপরাধের সামিল”। স্কুল পরিদর্শককে গোটা ঘটনাটি জানানো হয়েছে খবর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর