ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, মুখ মোছেন ছাত্রীদের পোশাকে, করেন ভিডিও, ভয়ঙ্কর অভিযোগ স্কুলের শিক্ষকের বিরুদ্ধে

আর জি কর কাণ্ডের জেরে গোটা রাজ্যে এই মুহূর্তে তুমুল উত্তেজনা। তরুণী চিকিৎসকদের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে সরব সকল স্তরের মানুষ। পথে নেমে আন্দোলন করে ন্যায় বিচারের দাবী জানাচ্ছেন সকলেই। এসবের মধ্যেই এবার এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর অভিযোগ।

ক্লাসের মধ্যে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল স্কুল শিক্ষকের বিরুদ্ধে। শোনা গিয়েছে, ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেন তিনি। এই ঘটনায় ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল স্কুল কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজারের এক স্কুলে। ওই স্কুলের এক পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে উঠল ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ। ছাত্রীদের অভিযোগ, গত বৃহস্পতিবার সপ্তম শ্রেণীর কয়েকজন ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেন বলে অভিযোগ ওঠে ওই পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে।

ওইদিন স্কুলে উপস্থিত ছিলেন না প্রধান শিক্ষক। সেই কারণে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যায়নি। তবে পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষক ছাত্রীদের নির্দেশ দেন যাতে তারা যাতে ঘটনার বিস্তারিত জানিয়ে অভিযোগ জমা করে। সেইমতোই সপ্তম শ্রেণীর ৩৮ জন ছাত্রী প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ জমা করেন।

ছাত্রীদের অভিযোগ, অভিযুক্ত পার্শ্ব শিক্ষক ছাত্রীদের পোশাক দিয়ে হাত-মুখ মোছেন। আবার তাদের ভিডিও-ও করে রাখেন মোবাইলে। তাদের সঙ্গে অশালীন আচরণও করেন বলে অভিযোগ। এই লিখিত অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ করে স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ‘কেন রাতে কাজ করবে না মেয়েরা, তাদের নিরাপত্তার দায়িত্ব তো সরকারের’, সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে রাজ্য সরকার

স্কুলের তরফে পুলিশে অভিযোগ জানানো হয় ওই পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। গতকাল, সোমবার অভিযুক্ততকে পকসো আদালতে তোলা হয়। তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।     

আরও অন্যান্য খবর