কালিয়াগঞ্জের ছায়া এবার মালদহে, ধানজমি থেকে উদ্ধার নাবালিকার মৃতদেহ, ধ’র্ষ’ণ করে খু’নের অভিযোগ, উত্তেজনা এলাকায়

ফের একই ধরণের ঘটনা ঘটল রাজ্যে। সকাল সকাল ধানজমি থেকে মিলল নাবালিকার মৃতদেহ। আজ, মঙ্গলবার সকালে জমিতে গিয়ে নাবালিকার দেহ দেখতে পান স্থানীয়রা। মৃতদেহের পাশে একটি ব্যাগ পড়েছিল। পুলিশকে খবর পাঠানো হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

স্থানীয়দের কথায়, নাবালিকাকে ধ’র্ষ’ণ করে খুন করা হয়েছে। নাবালিকার পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার আকন্দবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উজিরপুরে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, আজ, মঙ্গলবার সকালে কালিয়াচক থানায় খবর পৌঁছয়, আকন্দবেড়িয়ার উজিরপুরে জমিতে পড়ে রয়েছে এক নাবালিকার মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা নাবালিকাকে স্কুলছাত্রী বলে অনুমান করছেন। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল পৌঁছয় ঘটনাস্থলে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের মতে, নাবালিকাকে দেখে স্কুল ছাত্রী বলেই মনে হচ্ছে। মৃতদেহের পাশেই তার ব্যাগ পড়েছিল। অনুমান, টিউশন থেকে ফেরার পথে যৌ’ন নিগ্রহের শিকার হয় সে। খুনের পর দেহ লোপাটের জন্য নাবালিকাকে জমিতে ফেলে দিয়ে যায় আততায়ীরা। মৃত নাবালিকার পরিচয় এখনও জানা যায়নি। নানান প্রমাণ জোগাড় করে নাবালিকার পরিচয় জানার চেষ্টা করছে কালিয়াচক পুলিশ।

গত সপ্তাহেই কালিয়াগঞ্জে এক স্কুলছাত্রীকে ধ’র্ষ’ণের পর খু’নের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। তা নিয়ে এখনও পরিস্থিতি উত্তপ্ত। ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ-প্রশাসন, এমনই অভিযোগ উঠেছে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফে অসহযোগিতার অভিযোগ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। আর এরই মধ্যে ফের মালদহের কালিয়াচকেও ঘটল এই একই ধরণের ঘটনা। এই নিয়ে ফের বাড়বে জনরোষ।

আরও অন্যান্য খবর