পূর্বাভাস সত্যি হয়েছে। ভ্যাপসা গরম থেকে মুক্তি দিতে গতকাল, বৃহস্পতিবারই বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও সংলগ্ন এলাকা। মরশুমের প্রথম কালবৈশাখীর স্বাদ বেশ উপভোগ করেছে বঙ্গবাসী। আর এই কালবৈশাখীর জেরেই তাপমাত্রা একধাক্কায় ৫ ডিগ্রি নেমে গিয়েছে। আজও গতকালের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ, শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা ৫ ডিগ্রি কমে গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানা যাচ্ছে। হাওয়ার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টি এমনকী বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে খবর হাওয়া অফিস সূত্রে।
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টিও হতে পারে বলে জানা যাচ্ছে। দুই দিনাজপুর, মালদহে আগামী ২৪ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবার কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়েও ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।
১৯শে মার্চ অর্থাৎ রবিবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে বলে খবর হাওয়া অফিস সূত্রে। রাজস্থান এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার বাংলাদেসশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে বলে খবর। এই অক্ষরেখা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর দিয়ে। অন্য একটি অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে কঙ্কণ পর্যন্ত।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!