অদ্ভুত খামখেয়ালিপনা আবহাওয়ার! আচমকাই ৫ ডিগ্রি বেড়ে গেল তাপমাত্রা, ১২টি জেলায় হবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

পৌষ মাসের সংক্রান্তির সময় থেকেই দারুণ স্পেল শুরু হয়েছিল শীতের। গত কয়েকদিনে ঠাণ্ডায় কার্যত জবুথবু হয়েছে বঙ্গবাসী। উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই ছিল শীতের কামড়। কিন্তু সেই শীত হয়ত দীর্ঘস্থায়ী নয়। আজ, বুধবার আচমকাই ৫ ডিগ্রি বেড়ে গেল তাপমাত্রা। এরই মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

গতকাল, মঙ্গলবার ছিল কলকাতায় চলতি মরশুমের শীতলতম দিন। এমনটাই জানিয়েছিল হাওয়া অফিস। গতকাল, মঙ্গলবার তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ, বুধবার তা হয়েছে ১৬.৩ ডিগ্রিতে যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। পশ্চিমের জেলাগুলিতেও নেমে যায় তাপমাত্রা। পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে।

কেন বৃষ্টির সম্ভাবনা?

তাপমাত্রা বেড়ে যাওয়ার মধ্যেই আবার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে বাংলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে। সেই কারণেই হবে বৃষ্টি। জানা যাচ্ছে মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

কোথায় কোথায় বৃষ্টি হবে?

আজ, বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, এদিন ১২টি জেলায় হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনাতে মাঝারি বৃষ্টি হতে পারে। আর হালকা বৃষ্টি হতে পারে। আর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, উত্তর ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?  

আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে সিকিমে অত্যন্ত ঠাণ্ডা। তুষারপাত হচ্ছে। এর প্রভারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৬ ও ২৭ জানুয়ারি বৃষ্টিও হতে পারে বলে খবর। জলপাইগুড়ি, কোচবিহা, মালদহ জেলায় কুয়াশার দাপট থাকবে। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর