তীব্র তাপপ্রবাহে পুড়ছে উত্তর থেকে দক্ষিণ, ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও নেই আগামী এক সপ্তাহে, জারি তাপপ্রবাহের লাল সতর্কতা

এখনই তীব্র দাবদাহ থেকে মুক্তি নেই। আরও ৭ দিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে বঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। গোটা দেশে তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে বলে পূর্বাভাস রয়েছে। অতি তীব্র তাপপ্রবাহের (temperature increase) জেরে লাল সর্তকতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সহ আরও ৮ রাজ্যে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার গরম কয়েক ডিগ্রি বাড়বে। আজ কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছোঁবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা (Temperature increase) ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রি। বাঁকুড়াতে দুদিন আগে তাপমাত্রা ছিল ৪৩-৪৪ ডিগ্রি। এমনকি সল্টলেক, দমদম, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, পুরুলিয়া, ব্যারাকপুর, কৃষ্ণনগর, বাঁকুড়া, সিউড়ি, ঝাড়গ্রাম, আসানসোল, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ছাড়িয়েছে।

আজ বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহের (Temperature increase) সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শুক্রবারেও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। আবহাওয়া দপ্তরের তরফে তাই এই এলাকা গুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে। ‌দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, বীরভূম, হুগলিতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে শনিবার। তাপপ্রবাহের জেরে কমলা সতর্কতা জারি হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

তীব্র তাপপ্রবাহের (Temperature increase) জেরে আবহাওয়া দপ্তর সতর্কতাবার্তা জারি করে বলেছে, প্রয়োজন ছাড়া সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত রোদে না বেরোতে। কলকাতায় রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। আগামী এক সপ্তাহ চলবে তাপপ্রবাহের পরিস্থিতি। শুকনো গরম অস্বস্তি বজায় থাকবে। বেলা বাড়লে এই গরমের দাপট বাড়তে থাকবে।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে ও পারদ চড়তে শুরু করেছে। গরম থেকে রেহাই পাচ্ছেনা পাহাড়ি জেলাগুলিও। মালদহের পারদ ৪১ ডিগ্রি ছাড়িয়েছে।‌ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে প্রচণ্ড গরম থাকবে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের (Temperature increase) জেরে কমলা সতর্কবার্তা। হলুদ সতর্কবার্তা উত্তর দিনাজপুরে।

RELATED Articles